ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী: কাদের 

আপডেট : ২৭ মে ২০২৪, ০১:১৪ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

ওবায়দুল কাদের বলেন, আবহাওয়া অনুকূলে আসলেই ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন যাবেন প্রধানমন্ত্রী। এখন তিনি সার্বক্ষণিক রিমালের পরিস্থিতি তদারকি করছেন।

রোববার সন্ধ্যায় ১২০ কিলোমিটার বেগে সুন্দরবন দিয়ে উপকূলে আঘাত হানে রিমাল। জলোচ্ছ্বাসে প্লাবিত হয় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলাসহ কয়েকটি জেলার বিভিন্ন এলাকা। 

ঝড়ের প্রভাবে বাড়িঘর, গবাদিপশু, মাঠের ফসল, ক্ষেতের ফল ও সবজি এবং প্রচুর গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। মৃত্যুর খবর এসেছে কয়েকজনের। 

নিহতদের প্রতি শোক ও পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন পর্যন্ত সরকার ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

বলেন, বিধ্বস্ত বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পুনঃস্থাপনে দ্রুততার সাথে সংস্কার না হওয়া পর্যন্ত ছাত্রলীগের কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেয়া হয়েছে। 

তবে এই দুর্যোগের মধ্যেও রাজনৈতিক দল হিসেবে বিএনপি মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি বারবার ব্যর্থ হয়েছে। যেকোনো দুর্যোগে সাহায্যের নামে তারা ফটো সেশন করে।

‘বিএনপি দুর্যোগে কখনো মানুষের পাশে দাঁড়ায় না। তারা কখনই মানবিক বিষয়গুলো দেখে না,’ যোগ করেন কাদের। 

এদিকে প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হচ্ছে।

এ অবস্থায় সমুদ্রবন্দরগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরবি
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। এদের মধ্যে অন্যতম হলেন হাসিনার প্রধান সহযোগী আওয়ামী লীগের সাধারণ...
আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার পরেই সবচেয়ে বেশি আলোচিত নাম ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাঁচই...
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গেলো পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর