নরসিংদীতে ইটের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২৪, ১২:৩২ পিএম

নরসিংদী সদরের চরাঞ্চলে এক ব্যবসায়ীর স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর পুত্র কালু মিয়া (৭৫) এবং তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।

নিহতের ছেলে ইব্রাহিম মিয়া এবং এলাকাবাসী জানান, ভোরে সম্ভবত ফজরের নামাজ আদায় করছিলেন তারা। টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে বিশাল স্তূপ করে রাখা ইট তাদের ঘরের ওপর ধসে পড়ে। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তূপ ভেঙে পড়ে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে, বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি।

আরবিএস
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর