সৌদি লিগে নতুন ইতিহাস রোনালদোর

আপডেট : ২৮ মে ২০২৪, ০৩:৪৭ পিএম

এই নিয়েছে, ওই নিলো যা! কান নিয়েছে চিলে! চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে! গুজবে কান দিবেন না। আপনার একটা রোনালদো থাকলে। নিশ্চিত থাকুন। সে আপনাকে লিগে সবচেয়ে বেশি গোল করে দিবেই। এই চিন্তাই হয়তো করেছিলেন সৌদি ধন কুবেরা। কাতার বিশ্বকাপ চলাকালীন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি প্রো লিগে অভিষেক হয়েছিলো ক্রিস্টিয়ানো রোনালদোর।

ফল যা তাই হয়েছে। ৩৯ বছর বয়সেও ৩৫ গোল করে সৌদি প্রো লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন পর্তুগীজ সুপারস্টারের দখলে। যা অর্জন করতে রোনালদো খেলেছেন ৩১ ম্যাচ। লিগের শেষ ম্যাচে আল ইত্তিহাদকে ৪-২ গোলে হারানোর ম্যাচেও সি আর সেভেন করেছেন ২ গোল।

ঢেঁকি স্বর্গ গেলেও ধান ভাঙে! চার দেশের চার লিগের টপ স্কোরার হবার রেকর্ড এর মালিক এখন পর্তুগীজ সুপারস্টার।

আল আওয়াল স্টেডিয়ামে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ডেডলক ভাঙেন পর্তুগীজ সুপারস্টার। তবে সব থ্রিলার যেনো জমা ছিলো দ্বিতীয়ার্ধের জন্য। ৬ গোলের ৫টাই এসেছে এই অর্ধ্বে। ৬৯ মিনিটে রোনালদো দল ও নিজের দ্বিতীয় গোল করেন। তিন গোলে এগিয়ে থাকার পর দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে ইত্তিহাদ। তবে ইনজুরি টাইমের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

যদিও রোনালদো তার ক্লাব আল নাসরকে চ্যাম্পিয়ন করতে পারেনি। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট লিগ শেষ করেছে টেবিলের দুইয়ে থেকে। ৩৪ ম্যাচের একটিতেও না হেরে ১৯ বারের মত চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। যদিও ইনজুরি থাকায় আল হিলাল মৌসুম জুড়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সার্ভিস পায়নি।

তবে দ্যা বিগেস্ট ম্যাচ অফ দ্যা সিজন এখনো বাকি! আগামী সপ্তাহে কিং কাপের ফাইনালে আল হিলাল আর আল নাসর হচ্ছে মুখোমুখি! সে ম্যাচে শেষ রাতের অস্তাদের খেল দেখাতে পারবে কি ৫ বারের ব্যালন ডি'অর জয়ী পর্তুগীজ সুপারস্টার! সেটা সময়ই বলে দিবে।

 

একাত্তর/আরএ
নতুন মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের হুঙ্কার দিয়ে মাঠে নামা ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম ম্যাচেই খেলো বিশাল এক আছাড়! ২০১৭ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগে উঠে আসা ‘পুচকে’ হাল সিটির কাছে এমকেএম স্টেডিয়ামে...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
দীর্ঘ সম্পর্কের অবশেষে শুভ পরিণয় ঘটলো। বুয়েনস এইরেসে জন্ম নেওয়া দীর্ঘদিনের প্রেমিকা ও জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর