ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৯৭ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ চালু

আপডেট : ৩০ মে ২০২৪, ০৬:৫০ পিএম

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) ৯৭ শতাংশ গ্রাহকের কাছে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। আর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গ্রাহকদের কাছে শতভাগ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে  হালনাগাদ তথ্যের বরাত দিয়ে বিদ্যুৎ বিভাগ এ তথ্য জানায়।

বিদ্যুৎ বিভাগ বলছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২ কোটি ৯৩ লাখ গ্রাহককে বিদ্যুতের সংযোগ পুনরায় চালু করেছে, যা মোট ক্ষতিগ্রস্ত গ্রাহকের ৯৭ শতাংশ।

গত রোববার ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৩ কোটি ৩ লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

বিতরণ সংস্থাটির তথ্যমতে, এখন পর্যন্ত ৯ লাখ ২২ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি, যা মোট বিআরইবি গ্রাহকের ৩ শতাংশ।

তবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) আশা করছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তারা ৯৯ শতাংশ ক্ষতিগ্রস্ত গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সক্ষম হবে। আর ১ শতাংশ গ্রাহকের সরবরাহ বাকি থাকবে, যা গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়া প্রয়োজন হবে।

একই সময়ে ওজোপাডিকো তার সমস্ত ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছে। ঘূর্ণিঝড়ের কারণে ওজোপাডিকোর মোট ক্ষতিগ্রস্ত গ্রাহক ৪ লাখ ৫৩ হাজার, যারা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিলেন।

বিদ্যুৎ বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতে বর্তমানে মাঠ পর্যায়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রায় ২১ হাজার জনবল কাজ করছে। একইভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ করেছিলে ওজোপাডিকো।

 

একাত্তর/জো
নেত্রকোণায় ভোটকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও সদর উপজেলার ভোটকেন্দ্রগুলোতে একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে।
ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে শুক্রবার রাতেই লক্ষ্মীপুর সদর থানার পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী।
ঘূর্ণিঝড় রিমালে পটুয়াখালীর গ্রামীণ জনপদে বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে নদীর তীরবর্তী এবং ইউনিয়ন কানেকটিং সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। 
ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত ২০ উপজেলা পরিষদের মধ্যে ১৯টিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।  
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর