রিমাল গেলেও পটুয়াখালীর গ্রামীণ জনপদে রেখে গেছে ক্ষত

আপডেট : ১৮ জুন ২০২৪, ০২:৩২ পিএম

ঘূর্ণিঝড় রিমালে পটুয়াখালীর গ্রামীণ জনপদে বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে নদীর তীরবর্তী এবং ইউনিয়ন কানেকটিং সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। 

বর্ষার আগেই এসব সড়ক সংস্কার না হলে চরম দুর্ভোগের শিকার হবেন এলাকাবাসী। অবশ্য সড়ক সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়েছে এলজিইডি। 

ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও ক্ষত রেখে গেছে গেছে পটুয়াখালীর গ্রামীণ জনপদে। অনেক জায়গার রাস্তাঘাট চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। কোথাও রাস্তা সম্পূর্ণ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর এলজিইডি’র করা সড়কগুলোর ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। ঝুঁকির মুখে রয়েছে অনেক ইউনিয়ন সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক।

মৌকরন ব্রিজের নীচ থেকে বাজার হয়ে কলেজ পর্যন্ত যাওয়ার সড়কটি ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। 

লাউকাঠী স্লুইসগেট এলাকার সড়কটি সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ায় সাঁকো দিয়ে রাস্তা পারাপার হচ্ছেন এলাকার মানুষ।

বর্ষা মৌসুমের আগেই সড়কগুলো সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়ার কথা জানিয়েছেন এলজিইডির এই কর্মকর্তা।

পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন বলেন, যে ক্ষয়ক্ষতি হয়েছে তারমধ্যে আমরা অনেকগুলোর সংস্কার করে ফেলেছি। যেগুলোর একটু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো মেরামতের জন্য আমরা সদর দপ্তরে জানিয়েছি। 

পটুয়াখালী এলজিইডির হিসাবে, ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাস ও জলাবদ্ধতায় জেলার মোট ৪৪৯ দশমিক ১৩ কিলোমিটার পাকা ও ২৮৩ দশমিক ২০ কিলোমিটার কাঁচা সড়কের ক্ষতি হয়েছে। 

আরবিএস
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর