১৩ বছর পর যমজ শিশুর জন্ম, দেখে যেতে পারলেন না বাবা

আপডেট : ৩০ মে ২০২৪, ০৮:১৮ পিএম

দাম্পত্য জীবনে ১৩ বছরে ধরে সন্তান হচ্ছিলো না সাজিয়া আফরিন লিজা ও রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার। অসুস্থতাজনিত কারণে এ সমস্যা জানতে পেরে তারা বিদেশ গিয়ে চিকিৎসা নেন। এরপর জমজ সন্তানের জন্ম হলেও দুই মেয়ের মুখ দেখে যেতে পারলেন না বাবা। নির্বাচনী সহিংসতায় তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিহত সুমনের স্ত্রী লিজা যমজ সন্তানের জন্ম দেন। সুমন মিয়া গত ২২ মে নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন।

সুমন মিয়ার বাবা চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী নাসির উদ্দিন জানান, দুই নাতনি ও তার পুত্রবধূ সুস্থ আছেন।

গত ২২ মে উপজেলার চরাঞ্চলের পাড়াতলীতে প্রচারণার সময় নির্বাচনী সহিংসতায় আহত হয়ে হাসপাতালে মারা যান সুমন।

২৩ মে এ ঘটনায় রায়পুরা উপজেলা পরিষদের সব পদে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (সিইসি)।

ঘটনার তিনদিন পর ২৬ জনকে আসামি করে নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছেন।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যার ঘটনায় দুইটি মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত একজন আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

একাত্তর/আরএ
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর