রানওয়েতে শিয়ালের ছোটাছুটিতে ফ্লাইট নামতে দেরি!

আপডেট : ৩১ মে ২০২৪, ০৩:৪১ পিএম

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের ছোটাছুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট  অবতরণ করতে ২৫ মিনিট দেরি হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

বিমানের অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজটি ঢাকা থেকে উড্ডয়ন করে সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে এর অবতরণের কথা ছিল। কিন্তু অবতরণের সময় রানওয়েতে একটি শিয়ালকে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখেন পাইলট।

এমন পরিস্থিতিতে উড়োজাহাজ অবতরণ না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। পরে নিরাপত্তাকর্মীরা শিয়ালটিকে তাড়িয়ে দেন। এতে প্রায় ২৫ মিনিট দেরিতে উড়োজাহাজটি অবতরণ করে।

বিমানবন্দরের নিরাপত্তা দেয়াল পেরিয়ে কীভাবে শিয়াল রানওয়েতে চলে এলো, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।  

তবে বিষয়টিকে বড় কিছু মনে করছেন না সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি বড় কিছু নয়।

এদিকে, উড়োজাহাজ অবতরণে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ওই ফ্লাইটের এক যাত্রী বলেন, ‘উড়োজাহাজটি এমনিতে ২০ মিনিট দেরিতে ছেড়েছিল। সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে নামার সময় একটি শিয়াল নজরে আসে। তখন পাইলট উড়োজাহাজটি আবার ওপরে তোলেন। সৈয়দপুরের আকাশে কয়েকবার চক্কর দিয়ে অবতরণ করে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

এর আগে, গত মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর নোজ হুইলে (সামনের চাকায়) ত্রুটি দেখা দেয়। ফলে রানওয়েতে পড়ে থাকা উড়োজাহাজটি সচল করার চেষ্টা করে বিফল হয় কর্তৃপক্ষ। পরে অচল উড়োজাহাজটি টেনে পার্কিং বেতে আনা হয়। এতে প্রায় চার ঘণ্টা পর সৈয়দপুর-ঢাকা রুটে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়।

 

একাত্তর/জো
নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত জেলা সদরের সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
রানওয়ের ল্যান্ডিং লাইটিং সিস্টেম আংশিক সচল হওয়ায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে। বিমানবন্দরের রানওয়ের নিচে বৈদ্যুতিক ক্যাবলে শর্টসার্কিটের কারণে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা...
রানওয়ের নিচে বৈদ্যুতিক ক্রটি দেখা দেওয়ায় সৈয়দপুর বিমানবন্দরে সন্ধ্যার পর থেকে কোনো উড়োজাহাজ ওঠানামা করেনি। এসময় অন্তত তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শেরপুরের নকলায় পাগলা শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ সাতজন আহত হয়েছেন। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দশকাহনিয়া ও আমানিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর