তমাকে পেয়ে ধন্য রাফী!

আপডেট : ০২ জুন ২০২৪, ০৯:৪৮ পিএম

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত নির্মাতা রায়হান রাফী ও ‘সুড়ঙ্গ’ সিনেমা খ্যাত নায়িকা তমা মির্জার প্রেমের সম্পর্ক এখন প্রকাশ্যে।

শনিবার তমা মির্জার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন রায়হান রাফী। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ দাবি করেন এই নির্মাতা। উত্তরে রাফিকে পেয়েও নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন তমা মির্জা।

রায়হান রাফির এই পোস্টে তাদের ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক আরো স্পষ্টভাবে উপস্থাপন হওয়ায় ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন এই যুগলকে।

জন্মদিন কেমন কেটেছে, তার অভিজ্ঞতাও শেয়ার করেছেন তমা মির্জা। এদিন বেশ উপহার পেয়েছেন তিনি। মায়ের কাছ থেকে পেয়েছেন স্বর্ণ ও হীরার কানের দুল উপহার । জন্মদিন উপলক্ষে মেয়ে তমার জন্য বাবার লেখা কবিতা। ছোট ভাই টিফিনের টাকা বাঁচিয়ে সাজিয়েছেন বাড়ি। এছাড়াও চকলেট উপহার পেয়েছেন বাড়ির গাড়িচালক, গৃহকর্মীদের কাছ থেকে ।

চারপাশে এত ভালোবাসার মানুষ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তমা। ভালোবাসার মানুষ রাফির কাছ থেকে পাওয়া উপহার তার কাছে বিশেষ কিছু। ঝুড়িতে ভরে নাকি শহরের সব ধরনের ফুল এনেছিলেন তার জন্য।

তমার কথায়, ‘ভালোবাসার মানুষটি ঝুড়ি ভর্তি করে সব রঙের গোলাপ, বেলী, রজনীগন্ধা, টিউলিপসহ পারলে ঢাকা শহরের সব রকমের ফুল যেন তুলে এনেছে। ২০টি ঝুড়ি এসব ফুল নিয়ে হাজির হয়েছেন আমার বাসায়। পৃথিবীতে ফুলের চেয়ে প্রিয় উপহার আর কিছু হতে পারে না। এসব দেখে আমি তো আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’

শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তুফান’ নিয়ে নতুন করে আলোচনায় রায়হান রাফী। এর আগে এই নির্মাতার ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তমা মির্জা। শুরু হয় রায়হান রাফী ও তমা মির্জার রসায়ন নিয়ে গুঞ্জন।

যদিও রাফী-তমা এতোদিন এই সম্পর্ককে ‘জাস্ট ফ্রেন্ড’ বলে দাবি করে আসছিলেন।

 

এনএন/কেএসএইচ
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর