নামধারী বুদ্ধিজীবীরা উন্নয়ন দেখতে পায় না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৪:১৬ পিএম

জাতিসংঘ মহাসচিব এবং ওআইসি মহাসচিবসহ সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। আর বিএনপি-জামায়াত ও নামধারী বুদ্ধিজীবীরা দেশের কোনো উন্নয়ন দেখতে পান না। তারা বিষোদগারে ব্যস্ত থাকেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়ন, সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিলো, তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আমরা যে সমুদ্রসীমা অর্জন করেছি, এর পেছনেও বঙ্গবন্ধুর বিরাট ভূমিকা ছিলো। তিনিই এই কমিটির সঙ্গে বাংলাদেশকে যুক্ত করেছিলেন। ছিটমহল সমস্যার সমাধানও বঙ্গবন্ধুর দূরদর্শী ভূমিকার ফসল। স্যাটেলাইট জগতে বাংলাদেশের বর্তমান অবস্থানের শক্ত ভিত রচনা করেছিলেন বঙ্গবন্ধু।

তিনি অভিযোগ করে বলেন, দেশের কিছু সংখ্যক নামধারী বুদ্ধিজীবী ও বিএনপি-জামায়াত উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। দেশের যে কোনো উন্নয়নের পথে তারা বাধা সৃষ্টি করে।

তিনি বলেন, আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। তাই দুদক ও আদালত স্বাধীনভাবে কাজ করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির দুঃশাসনে পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন ছিলো দেশ। তারেক জিয়ার বিরুদ্ধে এফবিআই বাংলাদেশে এসে তদন্ত করে গেছে। আরাফাত রহমান কোকোর দুর্নীতির টাকা বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তাই তাদের মুখে সরকারের সমালোচনা মানায় না।

একাত্তর/আরএ
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর