মা সোনিয়াকে ছাপিয়ে নতুন রেকর্ড রাহুলের

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৬:৫১ পিএম

গেরুয়া শিবিরে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুধু নিজ দল আর জোটকেই নয়, ভোটের লড়াইয়ে তিনি নিজেও উড়ছেন। 

উত্তরপ্রেদেশে কংগ্রসের ঘাঁটি হিসাবে পরিচিত রায়বরেলিতে রাহুল গান্ধী রেকর্ড ব্যবধানে জিতে গেছেন।  এরিমধ্যে ২০১৯ সালের নির্বাচনে মা সোনিয়া গান্ধীর বিজয়ের ব্যবধানকে ছাড়িয়ে গেছেন। মঙ্গলবার ফল গণনায় দেখা গেছে, চার লাখ ভোটের ব্যবধানে ওই আসন থেকে জিতেছেন রাহুল।

রাহুল পেয়েছেন, ছয় লাখ ৭০ হাজারের বেশি ভোট।  

রায়বরেলিতে রাহুল গান্ধীর বিপরীতে লড়ছেন বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং। ভারতীয় নির্বাচন কমিশন থেকে পাওয়া খবর দেখা গেছে দীনেশ প্রতাপের পরাজয় এখন মাত্র সময়ের ব্যাপার। এই বিজেপি প্রার্থী উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মন্ত্রি পরিষদের একজন  সদস্যও। 

২০০৪ সাল থেকে রায়বরেলি আসনটি ধরে রেখেছিলেন সোনিয়া গান্ধী। সবশেষ ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ৬৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। এবার তিনি এই আসন থেকে সরে দাঁড়ান এবং রাহুল গান্ধীকে প্রার্থী হিসাব ছেড়ে দেন। 

এবারও রাহুল গান্ধী দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তরপ্রদেশের রায়বরেলি এবং কেরালার ওয়ানাদ আসন থেকে। এই দুটো আসনেই তিনি এগিয়ে রয়েছেন। ওয়েনাদ আসনে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী অ্যানি রাজার থেকে তিনি লাখ ভোটে এগিয়ে রয়েছেন।

স্থানীয় সময় দুপুর দুটো পর্যন্ত লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯১ আসনে এগিয়ে রয়েছে। আর বিরোধী ইন্ডিয়া ব্লক ২৩৩ আসনে এগিয়ে আছে। ভোট গণনায় ইন্ডিয়া জোট চমক দেখিয়েছে উত্তরপ্রদেশে। সেখানে কংগ্রেস-সমাজবাদী পার্টি বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে।

একাত্তর/এসি
ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট শরিকদের সমর্থনে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেও শান্তিতে নেই নরেন্দ্র মোদীর দল- বিজেপি। শুরু থেকেই শরিকদের আবদার মেটাতে গিয়ে হিমশিম...
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল- তৃণমূল দুর্দান্ত ফল করার পরও কংগ্রেসে ফিরে যেতে চাইছেন, দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
দেশটির সবচেয়ে কম বয়সী আইনপ্রণেতা হওয়ায় ফল ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। নাম সঞ্জনা জাটভ। বয়স ২৬।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভার নির্বাচন শেষ হয়ে এরিমধ্যে নতুন সরকার গঠন করেছেন টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়া নরেন্দ্র মোদী। আসন কমলেও বিজেপির নেতৃত্বে জোট সরকার গঠিত...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর