পশ্চিমবঙ্গের ভোটে কোন কোন তারকা এগিয়ে?

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৩:২০ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই তারকার মেলা সিনেমা থেকে শুরু করে সিরিয়ালের নামী-দামী তারকার সমাবেশ ঘটে বাংলায়। তাদেরকে দলে টানতে মরিয়া হয়ে উঠে তৃণমূল কংগ্রস এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপিঅ এবারও সেই দৃশ্যপটের ব্যতয় ঘটেনি। পশ্চিমবঙ্গের তারকারা যেমন আছেন, তেমনি বলিউডের তারকাও জড়ো হয়েছে বাংলার ভোটের ময়দানে। 

এরিই মধ্যে লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গণনা শেষ হয়ে গেছে। চলছে, দ্বিতীয় ধাপের গণনা। দুপুর পর্যন্ত গণনায় এগিয়ে রয়েছেন বেশ কয়েকজন নামী দামী তারকা। বীরভূম আসন থেকে তৃণমূলের তিনবারের সংসদ সদস্য অভিনেত্রী শতাব্দী রায় তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর বহু ভোটে এগিয়ে আছেন। 

বলিউড ছবির এক সময়ের নায়ক শত্রুঘ্ন সিনহা একটা সময়ে বিজেপি করতেন, সংসদ সদস্যও হয়েছিলেন। এবার তিনি এসেছেন পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে। তিনি বিজেপির প্রার্থী এস এস আলুওয়ালিয়ার চেয়ে প্রায় ২৩ হাজার ভোটে এগিয়ে আছেন।

পাশের কেন্দ্র বর্ধমান-দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ এগিয়ে আছেন। মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া বিজেপি প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল থেকে কয়েক হাজার ভোটে এগিয়ে আছেন। ঘাটালে নায়ক দেব পেছনে ফেলেন আরেক নায়ক হিরণকে। 

হুগলি কেন্দ্রে ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন। বিপরীতে ছিলেন বিদায়ী সংসদ সদস্য বিজেপির লকেট চ্যাটার্জি। রচনা ব্যানার্জি ১৭ হাজার ভোটে এগিয়ে আছেন। পাশের কেন্দ্র তৃণমূলের কল্যাণ ব্যানার্জি তারই সাবেক জামাই কবির কৃষ্ণ বসুর থেকে এগিয়ে আছেন।

যাদবপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী সায়নি ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তাত্ত্বিক নেতা অনির্বাণ গাঙ্গুলির থেকে ৭৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন। কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক রাজ পরিবারের বধূ অমৃতা রায়ের চেয়ে এগিয়ে আছেন।

একাত্তর/এসি
ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট শরিকদের সমর্থনে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেও শান্তিতে নেই নরেন্দ্র মোদীর দল- বিজেপি। শুরু থেকেই শরিকদের আবদার মেটাতে গিয়ে হিমশিম...
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল- তৃণমূল দুর্দান্ত ফল করার পরও কংগ্রেসে ফিরে যেতে চাইছেন, দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
দেশটির সবচেয়ে কম বয়সী আইনপ্রণেতা হওয়ায় ফল ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। নাম সঞ্জনা জাটভ। বয়স ২৬।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভার নির্বাচন শেষ হয়ে এরিমধ্যে নতুন সরকার গঠন করেছেন টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়া নরেন্দ্র মোদী। আসন কমলেও বিজেপির নেতৃত্বে জোট সরকার গঠিত...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর