ভারতের এমপিদের অবিশ্বাস্য বেতন-ভাতা!

আপডেট : ০৯ জুন ২০২৪, ১১:০৯ পিএম

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভার নির্বাচন শেষ হয়ে এরিমধ্যে নতুন সরকার গঠন করেছেন টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়া নরেন্দ্র মোদী। আসন কমলেও বিজেপির নেতৃত্বে জোট সরকার গঠিত হয়েছে। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে রেকর্ডও গড়েন মোদী।

পার্লামেন্ট সদস্য তথা এমপি হতে ব্যাপক উৎসাহ দেখা যায় ভারতে। কেন, এমপি হওয়ার সুবিধা কী কী? বেতন ছাড়া আর কী কী পাওয়া যায়? বাংলাদেশের সংসদ সদস্যদের মতো তারা কী কী সরকারি সুবিধা পান তা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। তাদের বেতন-ভাতাই বা কত?

তথ্য বলছে, একজন এমপি প্রতি মাসে মূল বেতন হিসেবে এক লাখ রুপি পান। ২০১৮ সালে তা বাড়ানো হয়েছে। তাও আবার মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে। এছাড়া যে এলাকার তিনি জনপ্রতিনিধি, সেখানকার কাজকর্ম পরিচালনার জন্য প্রতি মাসে সত্তর হাজার রুপি বরাদ্দ থাকে। 

এই টাকায় সেখানে নতুন দফতর খোলা, কিছু স্থানীয় কর্মী নিয়োগের কাজ করা যেতে পারে। যাতে সেই অফিসের মাধ্যমে এলাকার মানুষের সুবিধা-অসুবিধার কথা জানা যায়। এছাড়াও এমপিকে নিজের অফিস চালানোর জন্য ৬০ হাজার রুপি দেয়া হয়।

বেতনের পাশাপাশি ভাতাও পান ভারতের লোকসভার নির্বাচিত সদস্যরা। ভারতের পার্লামেন্ট ভবনে যদি অধিবেশন চলে বা সংসদীয় কমিটির কোনো স্থায়ী বৈঠকের ডাক দেয়া হয়, তাহলে সেখানে হাজির থাকার জন্য দুই হাজার রুপি করে ভাতা দেয়া হয়। পার্লামেন্টের ভেতরে এমপিদের খাবারও দেয়া হয়। 

আর সুযোগ-সুবিধা? সব এমপি ভারতের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য বছরে ৩৪টি বিমান সফর বিনামূল্যে পান। সারাবছর বিনামূল্যে ট্রেনের ফার্স্টক্লাসে ভ্রমণ করতে পারেন। তা সে পেশাগত সফর হোক বা ব্যক্তিগত সফর। শুধু কী তাই? কোনো এমপি নিজের কেন্দ্রে গাড়ি নিয়ে ঘুরলে তার জ্বালানির টাকাও পেয়ে যান।

রাজধানীতে থাকার আয়োজনও রাজকীয়। দিল্লিতে থাকার জন্য প্রত্যেক এমপির জন্য একটি বাংলো বরাদ্দ থাকে। তাও আবার অভিজাত এলাকায়। হ্যাঁ, এক্ষেত্রে অভিজ্ঞ এমপিরা বাড়তি সুবিধা পান বলেই খবর। যারা বাংলো থাকতে চান না তারা আবার বাড়িভাড়া হিসেবে দুই লাখ রুপি পান। 

এমপি এবং তার নিকট আত্মীয়রা সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। কয়েকটি বেসরকারি হাসপাতালেও এই সুবিধা থাকে। এছাড়াও এমপিরা ফোনের খরচ বাবদ বার্ষিক দেড় লাখ টাকা ও বছরে অন্তত ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে পান। 

ফ্রি তালিকায় চার হাজার কিলোলিটার পানিও রয়েছে। চিন্তা করে দেখুন ভারতের মত দেশে যেখানে অনেক জায়গায় পানির তীব্র সঙ্কট সেখানে এমপিদের বিনামূল্যে দেয়া হয় হাজার হাজার লিটার পানিও।

ভারতীয় সাংসদরা ফোন ও ইন্টারনেটের বিলও পেয়ে থাকেন। জানলে অবাক হবেন,  এমপিদের বার্ষিক দেড় লাখ রুপী মূল্য পর্যন্ত বিনামূল্যে টেলিফোন খরচ বরাদ্দ দেয়া হয়। তারা তাদের বাসভবনসহ অফিসে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পেয়ে থাকেন।

কেবল যে বর্তমান এমপিরাই সব সুযোগ সুবিধা পান, তা নয়। সাবেক এমপিদের জন্যও অনেক সুযোগ সুবিধা রয়েছে। সাবেক এমপিদের প্রতি মাসের পেনশন ২৫ হাজার রুপি। কোনো কারণে তার কাজের মেয়াদ বছর খানেক বাড়লে এই পেনশনের পরিমাণ আবার দুই হাজার রুপি করে বেড়ে যায়।

একাত্তর/এসি
ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট শরিকদের সমর্থনে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেও শান্তিতে নেই নরেন্দ্র মোদীর দল- বিজেপি। শুরু থেকেই শরিকদের আবদার মেটাতে গিয়ে হিমশিম...
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল- তৃণমূল দুর্দান্ত ফল করার পরও কংগ্রেসে ফিরে যেতে চাইছেন, দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
দেশটির সবচেয়ে কম বয়সী আইনপ্রণেতা হওয়ায় ফল ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। নাম সঞ্জনা জাটভ। বয়স ২৬।
টানা তৃতীয় মেয়াদের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর