ফোন চুরি করে পালাতে গিয়ে গুলশান লেকে ডুবে মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৩:৩৮ পিএম

রাজধানীর গুলশান লিংক রোডে মোবাইল ফোন চুরি করে পালাতে গিয়ে লেকের পানিতে ডুবে নিখোঁজ এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এসময় লেকের চারপাশে উৎসাহী মানুষের ভিড় জমে যায়। 

এর আগে, সকালে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করলেও খুঁজে পেতে ব্যর্থ হয়ে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি মোবাইল ফোন চুরি করে পালানোর সময় পথচারীরা ধাওয়া দিলে ওই ব্যক্তি গুলশান লেকের পানিতে ঝাপ দেন। সাঁতার কেটে কিছুদূর যাওয়ার পর তাকে তলিয়ে যেতে দেখা যায়।

গুলশান থানার ওসি জানান, পানিতে ঝাঁপ দেওয়ার পর থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে দুপুরের দিকে তার মরদেহ ভেসে উঠলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খাতুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডুবুরি দল বেলা পৌনে ১১টা থেকে কাজ করে। তবে লেকের পরিধি বড় হওয়ার তার সন্ধান মেলেনি।

 

একাত্তর/জো
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।
রাজধানীর গুলশান-১ চত্বর এলাকায় বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে তা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার অভিযোগে সাইফুল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে মারধর ও ‘মব’ তৈরির চেষ্টা...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা, পেপার স্প্রে করার মামলায় সাবেক যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে...
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর