গতানুগতিক বাজেট, বাস্তবায়ন সম্ভব না: সিপিডি

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:৫১ পিএম

আগামী অর্থবছরের (২০২৪-২৫) জন্য প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, বাজেটে রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না সরকার। 

বাজেট প্রস্তাবের পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এর আগে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী। 

ফাহমিদা খাতুন বলেন, আইএমএফের শর্ত মানতে গিয়ে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেশি নির্ধারণ করা হলেও তা বাস্তবায়ন করা সম্ভব না। আর প্রস্তাবিত বাজেটে জিডিপি, মূল্যস্ফীতি ও রিজার্ভের লক্ষ্যমাত্রার সাথেও বাস্তব সূচকের কোনো মিল নেই। 

এবারের বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। 

ঘাটতি মেটাতে সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে মোট ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা সংগ্রহ করতে হবে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংক ঋণের মাধ্যমে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে এক লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। 

সিপিডির ফাহমিদা বলেন, উদ্ভাবনী ও সাহসী পদক্ষেপ বাজেটে নেই, এটা গতানুগতিক বাজেট। মূল্যস্ফীতি ৯ থেকে এক বছরের মধ্যে সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনাটাও চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি কমানো নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা নেই। 

কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দুঃখজনক ও গ্রহণযোগ্য নয়।

আরবি
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
জাতীয় বাজেট পর্যালোচনা করতে গিয়ে সিপিডি আরো বলছে, মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, তা উচ্চাভিলাষীও।
আগামী অর্থ-বছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
দেশের কিছু ব্যাংক ইতোমধ্যে মৃতপ্রায় আর অনেক ব্যাংকের ক্লিনিক্যাল ডেড হয়েছে বলে মনে করছে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর