কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৭:০১ পিএম

জমি, ফ্ল্যাটসহ প্রস্তাবিত বাজেটে নানাভাবে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেয়া হয়েছে। মাত্র ১৫ শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে যে কেউ নিতে পারবেন এ সুযোগ। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী। এবারের বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। 

স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট এটি। 

অর্থমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে কোম্পানির কিছু অপ্রদর্শিত আয় ও পরিসম্পদ দেখানোর ক্ষেত্রে জটিলতা সৃষ্ট হয়েছে বলে জানা গেছে। এমন ক্ষেত্রে কোম্পানিগুলোকে এই অপ্রদর্শিত অর্থ ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে।

এছাড়াও কোম্পানির অপ্রদর্শিত সম্পদ নির্দিষ্ট হারে কর দিয়েও বৈধ করার সুযোগ থাকছে বলে জানিয়েছেন তিনি।

বাজেট প্রস্তাবনায় নগদ টাকা সাদা করার ক্ষেত্রে ১৫ শতাংশ কর দেয়ার কথা বলা হয়েছে। আর যারা কালো টাকা সাদা করবেন তাদেরকে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন করা হবে না। 

পাশাপাশি এলাকাভেদে জমি এবং ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্ট কিনে নির্দিষ্ট হারে কর দিয়েও টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বাজেটে। সেক্ষেত্রে নির্দিষ্ট এলাকাভেদে বর্গমিটার অনুযায়ী দিতে হবে কর। 

করোনাভাইরাস মহামারির মধ্যে দুই বছর আগে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। কিন্তু আশানুরূপ সাড়া না মেলায় পরে তা বাতিল করে সরকার। 

এরপর নির্দিষ্ট হারে কর দিয়ে বিদেশে পাচার করা টাকা ফেরানোর সুযোগ দেওয়া হলেও সেই সুযোগ নেয়নি কেউ। 

বিভিন্ন অর্থবছরে দেশে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পর এ পর্যন্ত ৪৭ হাজার কোটি টাকা বৈধ করা হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে। 

আরবি
টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৮:৩১
কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
০৬ জুন ২০২৪, ১৬:১৩
০৬ জুন ২০২৪, ১৫:৪৯
কালো টাকা সাদা করার সুযোগ দেয়া থেকে সরে আসতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এখনও এনিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পায়নি সংস্থাটি। কর্মকর্তারা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অর্থ...
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, জোরালো জনমত তৈরি হলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের চিন্তা করবে সরকার। এর বিরুদ্ধে জোরালো মত তৈরি হলে সরকার এটি বাতিলও করতে পারে সরকার।
প্রতিবছর বাজেট প্রস্তাবের পরে নিয়ম করে বিশ্লেষণধর্মী সংবাদ সম্মেলন করে থাকে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এবারও ব্যতিক্রম নয়। শুক্রবার তারা সংবাদ সম্মেলনে বেশকিছু ইতিবাচক দিকের কথা স্বীকার করেছে।
এবারের বাজেটে মাত্র ১৫ শতাংশ কর দিয়ে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। এ নিয়ে যখন ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে আলোচনা তুঙ্গে, তখন প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর