জাতিসংঘের ৯ কর্মীকে আটকের দাবি হুথিদের

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৭:৫৭ পিএম

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার অন্তত ৯ কর্মীকে আটক করেছে। শুক্রবার হুথি কর্তৃপক্ষ এ দাবি করেছে। তবে কেন তাদের আটক করা হয়েছে তা সম্পর্কে গোষ্ঠীটি কিছু জানায়নি।

জাতিসংঘ কর্মীদের সাথে সাথে ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রিত অঞ্চলে সক্রিয় আরও কয়েকটি ত্রাণ সংস্থার কর্মীদেরও আটক করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

প্রায় এক দশক আগে ইয়েমেনের রাজধানী দখল করে শাসন পরিচালনা করে আসছে হুথি বিদ্রোহীরা। সানা দখলের পর সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গেও দীর্ঘদিন লড়াই করেছে তারা। 

সম্প্রতি গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা করছে তারা। এর জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনি ভূখণ্ডে হুথিদের অবস্থানে হামলা করেছে। এতে বিদ্রোহীরা ক্রমবর্ধমান আর্থিক চাপে পড়েছে।

আন্তর্জাতিকভাবে মনোযোগ আকর্ষণ করলেও ইয়েমেনে দমনপীড়ন চালাচ্ছে হুথিরা। সম্প্রতি তারা ৪৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আঞ্চলিক কর্মকর্তা এপিকে জাতিসংঘের কর্মীদের আটকের কথা নিশ্চিত করে বলেছেন, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা, উন্নয়ন কর্মসূচি, বিশ্ব খাদ্য কর্মসূচি ও জাতিসংঘের বিশেষ দূতের কার্যালয়ে কর্মরত এক কর্মী রয়েছে। আটক এক কর্মীর স্ত্রীকেও বন্দি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই বিষয়ে জাতিসংঘের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

 

একাত্তর/জো
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর