চট্টগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৮:৫০ পিএম

চট্টগ্রামে বাজেটকে স্বাগত জানিয়ে একই জায়গায় উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের আনন্দ মিছিল ও আলোচনা সভাকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে জেলার আনোয়ারার উপজেলার সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে সেন্টারে আনন্দ মিছিল ও সভার আয়োজন করেন। 

একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেন উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতা উপজেলার সাবেক ও বর্তমান আওয়ামী লীগের একটি অংশ। 

তাদের ভাষ্য, একটি গ্রুপ সাবেক ভূমিমন্ত্রী ও আরেকটি গ্রুপ বর্তমান অর্থপ্রতিমন্ত্রীর। দুই গ্রুপের মিছিল একই স্থানে মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়। 

আনোয়ারা থানার অফিসার ইননচার্জ সোহেল আহাম্মদ জানান, এখনও কোনো কেউ লিখিত অভিযোগ করেনি।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ সাংবাদিকদের বলেন, পুলিশ দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

একাত্তর/এসি
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর