সুপার এইটে যেতে পারবে তো পাকিস্তান?

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৭:০৫ পিএম

কথায় বলে গৌরবময় অনিশ্চয়তার খেলা- ক্রিকেট! প্রবল পরাক্রমশালী দলকেও হারের তেঁতো স্বাদ নিতে হয় চুনোপুটি দলে কাছে। এমন অনিশ্চয়তা ঘিরে ধরেছে পাকিস্তান দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান মাঠে নামার আগে যে আলোচনা তুঙ্গে, সেটি হলো আসরে টিকবে পারবে তো বাবররা? নিজেদের প্রথম ম্যাচের আমেরিকার কাছে হেরে বিপাকে রয়েছে পাকিস্তান।

এই হারের কারণে পরিস্থিতি বেশ কঠিন বাবর আজমদের সামনে। রোববার ভারতের বিরুদ্ধে যদি জয় পায়ও, নিশ্চিন্ত থাকার কোন উপায় নেই দলটির সামনে। গ্রুপের বাকি সব ম্যাচ জিতলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে পাকিস্তানকে। সেই হিসাবই এবার জেনে নেয়া যাক। 

দুই বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে জিম্বাবুয়ের কাছে হারের পরেও ঘুরে দাঁড়িয়েছিলো পাকিস্তান। বাবররা ফাইনালেও উঠে। এবার প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে অপ্রত্যাশিত ভাবে হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছে পাকিস্তান। ভারতসহ গ্রুপের বাকি সব ম্যাচ জিতলেও আসরে ছিটকে যেতে পারে বাবররা।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে গ্রুপ এ-গ্রুপে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আমেরিকা। দলটির নেট রান রেট ০.৬২৬। দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। রোহিতদের নেট রান রেট ৩.০৬৫। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে কানাডা। দুই ম্যাচে তাদের পয়েন্ট দুই। নেট রান রেট -০.২৭৪। 

আর গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। বাবরদের পয়েন্ট এবং নেট রান রেট শূন্য। পঞ্চম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। দু’টি ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে আইরিশরা। তাদের নেট রান রেট -১.৭১২। টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী গ্রুপের প্রথম দু’টি দল যাবে সুপার এইট পর্বে। 

পাকিস্তান বাকি তিনটি ম্যাচে জিতলে, ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া সব ম্যাচ জিতলে এবং আমেরিকা যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তা হলে ভারত, পাকিস্তান ও আমেরিকা ৬ পয়েন্টে শেষ করবে। সে ক্ষেত্রে দেখা হবে নেট রান রেট। বাবররা প্রথম দু’দলের মধ্যে না থাকলে ছিটকে যাবে আসর থেকে।

পাকিস্তান যদি ভারতের কাছে হেরে যায় তাহলে পরিস্থিতি আরও জটিল হবে। সেক্ষেত্রে চার পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না পাকিস্তান। অন্যদিকে ভারত ও আমেরিকা বাকি দু’টি ম্যাচের একটি করে জিতলেও তাদের হবে ছয় পয়েন্ট করে। ফরে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে যেতে পারছে না পাকিস্তান। 

তবে ভারতের কাছে হেরে গেলেও সুযোগ থাকবে পাকিস্তানের সামনে। সেক্ষেত্রে আমেরিকাকে তাদের বাকি দু’টি ম্যাচই হারতে হবে এবং নেট রান রেটে আমেরিকাকে টপকে যেতে হবে পাকিস্তানকে। একই রকম ভাবে শেষ আটে যাওয়ার সুযোগ রয়েছে কানাডার সামনেও।

বাকি দু’টি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রেও ছিটকে যেতে হবে পাকিস্তান দলকে। কারণ বাবরদের পয়েন্ট সেক্ষেত্রে সর্বোচ্চ চার হতে পারে। ভারত বা আমেরিকার কেউ ছয় পয়েন্ট পেয়ে গেলেই তারাও চলে যাবে পরের রাউন্ডে। রোববার ভারতের বিরুদ্ধে জিতলেও লাভ হবে না পাকিস্তানের।

একাত্তর/এসি
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন! ঠিক এই অন্তিম মুহূর্তে এসে ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে চলা দীর্ঘ মাসের অচলাবস্থার অবসান ঘটাল ফিফা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর