ভারত-পাকিস্তান ম্যাচ: এক টিকিটের মূল্য দেড় কোটি!

আপডেট : ০৯ জুন ২০২৪, ১০:২৮ এএম

এক টিকিটের দাম দেড় কোটি টাকা। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই যেন ভেঙে চুড়ে দিচ্ছে সব রেকর্ড। টিকিট রিসেলিং ওয়েবসাইট স্টাটহাব জানিয়েছে এই হাই ভোল্টেজ দর্শকদের অভ্যাসটাই খারাপ করে দিয়ে গেছে এবারের আইপিএল, চার-ছক্কার বন্যায় প্রত্যাশা বেড়েছে আকাশ ছোঁয়া।

এদিকে, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নবম আসরে রানের দেখা নাই। অবশেষে টুর্নামেন্টের ১৭ নম্বর ম্যাচে এসে অস্ট্রেলিয়ার কল্যাণে ২০০ রান দেখলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও সেই রান টপকাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

তবে এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ অপেক্ষায় টুর্নামেন্টের সবচেয়ে স্পাইসি ম্যাচটার, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার ফেইসঅফে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। পৃথিবীর যেই তল্লাটেই হোক না কেনো এই ম্যাচ, সমর্থকরা হাজির হয় স্টেডিয়ামে। দর্শকের আগ্রহ টের পাওয়া যায় টিকিট নিয়ে হাহাকার দেখে। মুহূর্তেই সোল্ডআউট, আর যারা ভাগ্যবান তারা জলের মত টাকা ঢেলেছে গ্যালারিতে বসার জন্য।

এক টিকিটের দাম উঠেছিলো ১২ লাখ টাকা এমন খবর শুনে যাদের চোখ কপালে উঠে গিয়েছিলো এবারে তাদের হাল আরও বেহাল। নতুন রেকর্ড গড়লো বিশ্বকাপের সবচেয়ে এই হাই ইনটেনসিভ ম্যাচটা। এক টিকিটের দাম ১.৪৬ কোটি রূপি। অবাক হলেও এটাই সত্য।

আর এমন তথ্যই জানিয়েছে টিকিট রিসেলিং ওয়েবসাইট স্টাটহাব। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের ২৫২ নম্বর সেকশনে ২০ নম্বর রোয়ে এক টিকিটের দাম চাওয়া হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৪০০ মার্কিন ডলার।

মূলত আমেরিকাতে এই স্টাবহাবে এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান এবং ক্রীড়ার অনুষ্ঠানের বিভিন্ন টিকিট রিসেল করা হয়। যা আইনত সিদ্ধ। এই রিসেল ওয়েবসাইটে আইনসম্মতভাবে নিজের দখলে থাকা যে কোন কিছু রিসেল করা যায় এবং তা যেকোনো মূল্যে।

কোটি টাকার টিকিট তো হলো, ম্যাচ হবে তো এতটাই জমজমটা। এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিলো পাকিস্তান। এমন পানসে ম্যাচ এর আগে দেখেনি সমর্থকরা।

একাত্তর/আরএ
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ফুটবল ইতিহাসের এক চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়ে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছে তারা। সম্প্রতি...
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মহাআয়োজনে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে নিজের সাফল্যের ঝুলি উজাড় করতে গিয়ে একের পর এক বিভ্রান্তিকর ও অবাস্তব দাবির পশরা সাজালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর