নরেন্দ্র মোদীর রেকর্ড ছোঁয়ার শপথ

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৯:৪৫ পিএম

টানা তৃতীয় মেয়াদের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী।

রোববার সন্ধ্যায় নয়াদিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপ্রধান দ্রৌপদী মুর্মু। এরপর একে একে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা শপথ নেন।

ভারতের প্রতিবেশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাউথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ এই অনুষ্ঠানে যোগ দেন।

এছাড়া রাইসিনা হিলের এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আট হাজার অতিথিকে।

তৃতীয়বার শপথ নিয়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁয়ে ফেললেন নরেন্দ্র মোদী।

মোদীর পরই শপথ নেন রাজনাথ সিং ও অমিত শাহ। পাশাপাশি মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যও একে একে শপথ গ্রহণ করেছেন।

মোদীর নতুন জোট সরকারে থাকছেন ৭২ জন মন্ত্রী। মোদীর সঙ্গে তারা সবাই শপথ নিয়েছেন। এদের মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত পাঁচজন প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী আছেন।

৪০০ আসন পাওয়ার ঘোষণা দিয়ে এবার ভোটে নামে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট। কিন্তু গত তিনটি নির্বাচনের মধ্যে বিজেপি এবার সবচেয়ে খারাপ ফলাফল করেছে। ৫৪৩ আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২৯২ আসন, আর বিজেপি একা পেয়েছে ২৪০ আসন।

১০ বছর আগেও এই চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০১৪ সালের নির্বাচনে ২৭২ এবং ২০১৯ সালের নির্বাচনে ৩০৩ আসন পায় বিজেপি একাই। ভারতে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।

গত দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করায় যে দাপট দেখিয়েছেন নরেন্দ্র মোদী, এবার আর তা হচ্ছে না। মোদী হয়ে পড়েছেন নির্ভরশীল।

মোদী সরকারে মন্ত্রিসভার সদস্যরা

এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ২৩৪ আসন। আর কংগ্রেস একা পেয়েছে ৯৯ আসন। রাহুল গান্ধীকে লোকসভার বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনয়নের প্রস্তাব উঠেছে কংগ্রেসের পার্লামেন্টারি পার্টিতে। কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী।

মোদী স্থানীয় সময় ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতির ভবনের চত্বরে পৌঁছে মঞ্চে উঠে সকলের প্রতি শুভেচ্ছা জানান।

মোদী সরকারে মন্ত্রিসভার সদস্যরা

তার কিছুক্ষণ আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান।

স্থানীয় সময় ৭টা ২২ মিনিটে ভারতের রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে পৌঁছান।

মোদীর এই শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন বলিউড তারকা শাখরুখ খান, অক্ষয় কুমার, চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানি।

কেএসএইচ
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর