নয়াদিল্লিতে হাসিনা-মোদী বৈঠক

আপডেট : ১০ জুন ২০২৪, ১১:৪৮ এএম

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিভিন্ন বিষয় আলাপের পর শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণাএশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল।

রোববার প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর নিয়ে এক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, দুই দেশে দুই প্রধানমন্ত্রীর (মোদি-হাসিনা) নেতৃত্বে ভারত-বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। 

শপথের পরপরই নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ জানিয়েছেন শেখ হাসিনা। 

তিনি বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক। এখানে অনেকগুলো বিষয় আছে। যেহেতু একই সরকারের ধারাবাহিকতা, তাই কাজ করার ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধাও রয়েছে।

হাছান বলেন, বাংলাদেশেও একই সরকার, ভারতেও একই সরকার; তাই কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা তো আছেই। 

দুই দেশের সম্পর্কের মাধ্যমে উভয় দেশের মানুষ উপকৃত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে কানেক্টিভিটি এবং অন্য ক্ষেত্রগুলোতে মানুষ বেশি উপকৃত হচ্ছে।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক, সেটি আরও বিস্তৃত হবে। বাংলাদেশ-ভারতের গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, সেটি আরও গভীর হবে। 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপির জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া ভুটানের রাজা শেরিং তোবগের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাত্তর/এসি
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত এক অভিজাত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের আলোচনায় প্রথমবারের মতো...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মাত্র ১৩ বছর বয়সেই সুইমিং পুলে রাজত্ব কায়েম করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের সাঁতার জাদুকর ইউ জিদি! লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ঠিক দুই বছর আগে টোকিও এশিয়ান গেমসে ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল...
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।  
দেশে বিপজ্জনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে গিয়ে পৌঁছাল।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর