শরিকদের হতাশ করলেন মোদী?

আপডেট : ১০ জুন ২০২৪, ১০:১০ পিএম

শরিকদের উপর নির্ভর করে সরকার গঠন করলেও সব চেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজেদের হাতেই রেখেছে বিজেপি।

নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বিজেপি নেতারা পেলেন প্রধান প্রধান সব মন্ত্রণালয়। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে এনডিএ’র ছোট শরিকদের। মন্ত্রিসভায় শরিকদের পাঁচ জনকে পূর্ণমন্ত্রী করেছে বিজেপি। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন দু’জন। এ ছাড়া চার জনকে দেয়া হয়েছে প্রতিমন্ত্রীর দায়িত্ব।

কর্নাটকের অন্যতম প্রধান শরিক জেডিএসসের এইচ ডি কুমারস্বামীকে ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রীর পদ দেয়া হয়েছে। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মন্ত্রী করা হয়েছে হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতন রাম মাঞ্জি। বিহার থেকে জয়ী হয়েছেন তিনি। ওই রাজ্যে নীতীশ কুমারের দলকে একটি পূর্ণমন্ত্রী দেয়া হয়েছে। পঞ্চায়েত রাজ, মৎস্য, প্রাণিসম্পদ ও দুগ্ধ প্রক্রিয়াকরণ মন্ত্রী করা হয়েছে জেডিইউয়ের রাজীবরঞ্জন সিংহকে।

এ ছাড়া বিহারের আরেক শরিক লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ানকে খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের মন্ত্রী করা হয়েছে।

বিজেপির অন্যতম প্রধান শরিক তেলুগু দেশম পার্টি-টিডিপিকে দেয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্ব। ওই দপ্তরের মন্ত্রী করা হয়েছে টিডিপির কিনজারাপু রামমোহন নায়ডুকে।

স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে শিবসেনার প্রতাপরাও যাদবকে। রাষ্ট্রীয় লোক দলের জয়ন্ত চৌধুরিকে দক্ষতা উন্নয়ন, উদ্যোগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে। অন্য দিকে, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা রামদাস অঠওয়ালেকে সামাজিক ন্যায় এবং ক্ষমতায়নের প্রতিমন্ত্রী করা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে জেডিইউ’র রামনাথ ঠাকুরকে।

আপনা দলের অনুপ্রিয়া পাটেলকে স্বাস্থ্য, পরিবার কল্যাণ এবং সার ও রাসায়নিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। টিডিপি’র চন্দ্রশেখর পেম্মাসনি মোদীর মন্ত্রিসভায় গ্রামীণ উন্নয়ন এবং যোগাযোগ মন্ত্রণায়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

এনডিএ সরকারের মন্ত্রিপরিষদে কোনো পূর্ণমন্ত্রী না পাওয়ায় সোমবার হতাশা প্রকাশ করেছে শিবসেনা। অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) মন্ত্রিত্ব দাবি দাবি করার একদিন পরেই শিবসেনার দাবি সামনে এলো।

নতুন মন্ত্রিপরিষদে এনডিএর অন্যান্য মিত্রদের আনুপাতিক হার তুলে ধরে একনাথ সিন্ধের শিবসেনার প্রধান হুইপ শ্রীরং বার্নে বলেন, আমরা অন্তত একজন মন্ত্রী আশা করেছিলাম।

তিনি বলেন, চিরাগ পাসোয়ান পাঁচজন, জিতন রাম মাঞ্জি একজন এবং জেডিএস থেকে মাত্র দুইজন সংসদ সদস্য। তবুও তারা প্রত্যেকে মন্ত্রিসভায় একটি করে পদ পেয়েছেন।

‘আর আমাদের সাতটি লোকসভা আসন থাকা সত্ত্বেও, শিবসেনা থেকে কেন শুধু মাত্র একজন স্বাধীন দায়িত্বের প্রতিমন্ত্রী পেল,’ ক্ষোভের সঙ্গে এ প্রশ্ন তলে বার্নে বলেন, শিবসেনা বিজেপির পুরোনো মিত্র। অন্তত এর জন্য হলেও শিবসেনার পূর্ণ মন্ত্রী পদ পাওয়া উচিত ছিল।

এদিকে এনডিএ জোটের ওপর ক্ষোভ ঝেড়েছেন মহারাষ্ট্রের এনসিপি। একজন হলেও পূর্ণমন্ত্রী চান তারা। তবে এই এনডিএ মিত্রকে তা না দিয়ে একজন প্রতিমন্ত্রীর দেওয়ায় রোববার শপথের দিনই ক্ষোভ ঝাড়েন দলটির নেতারা। এনসিপির প্রধান অজিত পাওয়ার প্রতিমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

সদ্য শেষ হওয়া নির্বাচনে বিজেপির অন্যতম মিত্র মহারাষ্ট্রে সাতটি আসনে আর এনসিপি বিজয়ী হয় চার আসনে। মহারাষ্ট্রে নয়টি আসনে জয় পেয়েছে বিজেপি।

রোববার টানা তৃতীয়বারের মতো শপথ নিয়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁয়েছেন নরেন্দ্র মোদী। মোদীর টিমে রয়েছেন ৩০ জন পূর্ণমন্ত্রী ও ৪১ জন প্রতিমন্ত্রী। এরমধ্যে জোট শরিকদের দেওয়া হয়েছে ১১টি পদ।

৪০০ আসন পাওয়ার ঘোষণা দিয়ে এবার ভোটের নামে মোদীর নেতৃত্বে এনডিএ। কিন্তু গত তিনটি নির্বাচনের মধ্যে বিজেপি এবার সবচেয়ে খারাপ ফল করেছে। ৫৪৩ আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২৯২ আসন, আর বিজেপি একা পেয়েছে ২৪০ আসন।

কিন্তু ১০ বছর আগেও এই চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০১৪ সালের নির্বাচনে ২৭২ এবং ২০১৯ সালের নির্বাচনে ৩০৩ আসন পায় বিজেপি একাই। ভারতে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।

গত দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করায় যে দাপট দেখিয়েছেন নরেন্দ্র মোদী, এবার আর তা হচ্ছে না। মোদী হয়ে পড়েছেন নির্ভরশীল। মোদীর সঙ্গে  কঠিন দরকষাকষিতে নামে শরিকরা।

এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৩ আসন। আর কংগ্রেস একা পেয়েছে ৯৯ আসন। রাহুল গান্ধী লোকসভার বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন।

কেএসএইচ
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর