এবারও গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের দায়িত্বে বিজেপি

আপডেট : ১০ জুন ২০২৪, ০৯:৫৩ পিএম

নরেন্দ্র মোদীর নতুন সরকারের চার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজেদের কাছে রেখে দিয়েছে বিজেপি। শরিকরা আবদার জানালেও ধোপে টেকেনি।

সোমবার বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রণালয় ভাগাভাগি করার কাজটি শেষ করে ফেলেন টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে বসা নরেন্দ্র মোদী।

মোদীর মন্ত্রিসভায় প্রধান চার মন্ত্রনালয়ে কোনও পরিবর্তন আসেনি। যথারীতি অমিত শাহ এবারও সামাল দেবেন স্বরাষ্ট্র, রাজনাথ সিংয়ের হাতে থাকছে প্রতিরক্ষা, নির্মলা সীতারমনের কাঁধেই অর্থ আর পররাষ্ট্র বুঝে নিচ্ছেন এস জয়শংকরই। অশ্বিনী বৈষ্ণবকে আবারও রেলমন্ত্রী হলেন মোদীর মন্ত্রিসভায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই পরমাণু শক্তি, মহাকাশ গবেষণা মন্ত্রণালয় সামলাবেন। নিতীন গডকরিকে এবারও করা হয়েছে সড়ক পরিবহণ মন্ত্রী। ফলে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের কোনো আবদারই টিকলো না। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকা জে পি নাড্ডাকে এবারও স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে।

শিবরাজ সিং চৌহানকে করা হয়েছে কৃষিমন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রী। মনোহর লালকে দেয়া হয়েছে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব। আর পশ্চিমবঙ্গের এমপি শান্তনু ঠাকুরকে করা হয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং সুকান্ত মজুমদারকে করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী।

মনোহর লাল খট্টর হয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ-নগরোন্নয়ন মন্ত্রী। পাশাপাশি, কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন জিতেনরাম মাঝি। চিরাগ পাসওয়ান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান হয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দেয়া হয়েছে টেলিকম মন্ত্রণালয়। শ্রমমন্ত্রীর দায়িত্বে থাকছেন মনসুখ মাণ্ডব্য।

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী হয়েছেন অন্নপূর্ণা দেবী। গতবারের মতোই পেট্রোলিয়ামের দায়িত্ব সামাল দেবেন হরদীপ সিংহ পুরী এবং জলশক্তি মন্ত্রণালয় পাচ্ছেন গুজরাটেরর বিজেপি সাংসদ সিআর পাতিল।

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর