ভারতে ‘বাড়ছে’ পেঁয়াজের দাম

আপডেট : ১১ জুন ২০২৪, ০৪:৫০ পিএম

ভারতে দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ৩০ থেকে ৫০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইকনোমিক টাইমস।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পেঁয়াজের ফলন দেরিতে হওয়ার কারণে এবং ইদের আগে চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

একইসঙ্গে অনেক ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে রাখার কারণেও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম।

ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে, নাসিকের লাসলগাঁও বাজারে গত ২৫ মে এক কেজি পেঁয়াজের দাম ছিল ১৭ রুপি। সোমবার তা বেড়ে হয়েছে ২৬ রুপি।

মহারাষ্ট্রের অনেক পাইকারি বাজারে ভালো মানের পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ রুপি ছাড়িয়ে গিয়েছে।

ইকনোমিক টাইমস বলছে, চাহিদা এবং জোগানের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ ব্যবসায়ী বিকাশ সিংহ ইকনোমিক টাইমস’কে জানিয়েছেন, সারা দেশেই এ বছর মহারাষ্ট্রের পেঁয়াজের চাহিদা বেশি রয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে প্রচুর পরিমাণে পেঁয়াজ পাঠানো হচ্ছে।

হর্টিকালচার প্রোডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত শাহ বলেন, কৃষক এবং মজুতদাররা আশাবাদী যে, কেন্দ্রীয় সরকার রপ্তানি শুল্ক প্রত্যাহার করতে পারে। এই অনুমানের উপর ভিত্তি করে, দাম বাড়ার আশায় পেঁয়াজ মজুত করে রাখা হচ্ছে। আর সেই কারণেই পেঁয়াজের দাম বাড়ছে।

জুন মাস থেকে বাজারে যে পেঁয়াজ আসে, তা মূলত কৃষক ও ব্যবসায়ীরা তাদের মজুত থেকে সরবরাহ করেন। তবে কৃষকেরা পেঁয়াজ বিক্রি কমিয়ে দিয়েছেন। তরা মনে করছেন, রবি মৌসুমে উৎপাদন কম হবে এবং পেঁয়াজের দাম বাড়বে।

ভারত থেকে এখন খুব বেশি পেঁয়াজ রপ্তানি হচ্ছে না। কারণ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা আছে।

কেএসএইচ
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর