চীনে চার মার্কিন শিক্ষককে ছুরিকাঘাত, গ্রেপ্তার এক

আপডেট : ১১ জুন ২০২৪, ০৮:৫৩ পিএম

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে একটি সরকারি পার্কে ছুরিকাঘাতে আহত হয়েছেন মার্কিন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই আহত শিক্ষকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

জিলিন পুলিশ বলছে, আহত চার শিক্ষকই যুক্তরাষ্ট্রের আইওয়া কর্নেল কলেজের শিক্ষক। স্থানীয় সময় সোমবার তারা জিলিনের একটি পার্কে ঘুরতে গেলে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে।  

আইওয়া কর্নেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই চার শিক্ষক চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের অংশ হিসেবে সেখানে পড়াতে গেছেন।

এদিকে এ ঘটনায় কুই নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ককে প্রভাবিত করবে না।

তবে কুই ঠিক কী কারণে এ হামলা চালিয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা জিলিনে ছুরিকাঘাতের ঘটনা সম্পর্কে অবগত রয়েছে। ওয়াশিংটন বিষয়টি খতিয়ে দেখছে।  

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ কয়েক বছর ধরেই কূটনৈতিক টানাপড়েন চলছে। সবশেষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তিক্ততা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে এ ঘটনা নতুন মোড় নিতে পারে বলে ধারণা করছেন অনেক বিশ্লেষক। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর