পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, দুই ইজারাদারের জরিমানা

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৬:২২ পিএম

নওগাঁর আত্রাই ও মহাদেবপুরে পশুর হাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টোল আদায় এবং রশিদে টোলের পরিমাণ উল্লেখ না করায় দুই ইজারাদারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা।

এদিন বিকেল তিনটার দিকে আত্রাই উপজেলায় হাট চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ, শিক্ষা ও কল্যাণ) সাকিব বিন জামান প্রত্যয় এ জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আত্রাই পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরেজমিনে হাটটিতে উপস্থিত হয়ে দেখা যায়, নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এবং রশিদে টোলের পরিমাণ উল্লেখ নেই। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারাদার আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারাদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে বিকেল চারটার দিকে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরী হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা। এসময় কোরবানির পশু বিক্রয়ে সরকার নির্ধারিত টোলের চেয়ে অধিক হারে টোল আদায় করায় ওই হাটের এক ইজারাদারকে তিনি ১০ হাজার টাকা জরিমানা করেন। 

আরবিএস
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর