কলকাতার অ্যাক্রোপলিস মলে ভয়াবহ আগুন 

আপডেট : ১৪ জুন ২০২৪, ০২:১৪ পিএম

কলকাতার অ্যাক্রোপলিস মলে ভয়াবহ আগুন লেগেছে। সেখান থেকে বেশকিছু মানুষকে উদ্ধার করা হলেও এখনো অনেকে আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

কসবায় অবস্থিত শপিং মলটিতে আগুন লাগার খবরে পেয়েই নেভাতে ছুটে আসে দমকলকর্মীরা। প্রথমে চার ইউনিট এলেও পরে দমকলের অন্তত দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদন জানানো হয়েছে। 

শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত। অ্যাক্রোপলিস মলের চার তলার ফুড কোর্ট থেকে আগুন ছড়িয়ে পড়ে ধারণা করা হচ্ছে। 

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে।

প্রচণ্ড কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আতঙ্কে তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে অনেকেই আঘাত পেয়েছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে আনন্দবাজার পত্রিকা লিখেছে, শপিং মলের তিনটি তলা জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সেখানে উপস্থিত অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছ, মলের কর্মীরা পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন।

অ্যাক্রোপলিসের ফুড কোর্টের সঙ্গেই সিনেমা হল। সেখানে বেশ কয়েক জন ভিড়ও জমিয়েছিলেন। হঠাৎ কালো ধোঁয়া দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

প্রচণ্ড কালো ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। অক্সিজেন মাস্ক পরে কাজ করছেন দমকলকর্মীরা। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আপাতত কাচ ভেঙে ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরবি
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর