সুনামগঞ্জে সুরমার পানি কমলেও বেড়েছে হাওরে

আপডেট : ১৯ জুন ২০২৪, ১১:২৩ এএম

সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিছুটা কমেছে। এতে নদী তীরের এলাকা থেকে পানি কিছুটা নেমে গেছে। জেলায় বৃষ্টি কিছুটা কমলেও হাওর এলাকায় পানি আরও বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছে, মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত সুরমার পানি ২৮ সেন্টিমিটার কমেছে। আর বুধবার সকালে সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ৮.২০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। 

এই প্রতিবেদন লেখার সময় সুরমার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুরমার পানি ৪৮ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিলো। 

এদিকে, পানিতে সুনামগঞ্জ সিলেট সড়কের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়াও জামালগঞ্জ সুনামগঞ্জ সড়ক, ছাতক দোয়রাবাজার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল জানিয়েছেন, বন্যার্তদের জন্য ৫৩১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। এরই মধ্যে ১২ হাজার ৪৩৯ জন বন্যার্ত আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যে জেলার তিনটি পৌরসভা, ৬৯টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। প্রশাসন বন্যার্তদের জন্য প্রতি উপজেলায় ত্রাণ, শুকনো খাবারসহ সরকারি সহায়তা পাঠিয়েছে। বন্যায় প্রায় পৌনে চার লাখ মানুষ পানিবন্দি আছে বলেও জানান তিনি।

স্থানীয় সংসদ সদস্য জানান, সুমানগঞ্জে ২০২২ সালের মতো বন্যার আশঙ্কা করা হচ্ছে। আমাদের দাবি ছিল, সুরমা, কুশিয়ারায় খনন করে এই এলাকা বন্যার কবল থেকে মুক্ত করা হোক। কিন্তু এখমন পর্যন্ত আমরা লক্ষ্য অর্জনে সফল হই নাই। তবে অংশ বিশেষে কাজ চলছে, সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রজেক্টে আমরা পুরোপুরি সফল হই নাই। যার ফলে অল্প বৃষ্টিতেই বন্যার সৃষ্টি হচ্ছে। 

একাত্তর/এসি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর