অর্থ ছাড়ের অভাবে সড়কে বড় প্রকল্পে ধীরগতি: কাদের

আপডেট : ১৯ জুন ২০২৪, ০১:০৩ পিএম

জাইকা, বিশ্বব্যাংকের সঙ্গে সড়কের বড় বড় প্রকল্প বিদেশি অর্থায়নের অর্থ ছাড়ের অভাবে বেশিরভাগের কাজেই ধীরগতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, কারণ সব দেশেই কিছুটা সঙ্কট আছে। বিশ্বজুড়েই কঠিন এক বাস্তবতা। এই সঙ্কটের রেশ কবে শেষ হবে তা বলা মুশকিল। মনে হচ্ছে বিশ্বযুদ্ধের মহড়া চলছে। বিশ্বের অনেক দেশ অর্থ সংকোচন নীতি গ্রহণ করেছে। এ অবস্থায় বিদেশি ফান্ডিং কমে এসেছে। আমাদের এখন শ্যাম ও কূল দুটিই রক্ষা করে চলতে হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির আগে তা শেষ করতে পারলে ভালো হয়।

বুধবার সচিবালয়ে ঈদুল আজহার পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

এসময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বরাত দিয়ে তিনি জানান, তাদের (বিআরটিএ) হিসেব অনুযায়ী ঈদযাত্রায় এখন পর্যন্ত ৯২টি সড়ক দুর্ঘটনায় ৯৫ জন নিহত হয়েছে। 

মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়কে দুর্ঘটনা বেশি ঘটছে জানিয়ে তিনি বলেন, যানগুলোর বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা বেশি। লাখ লাখ তিন চাকার গাড়ি ও মোটরসাইকেলের কারণে সড়কের শৃঙ্খরা নিদারুণভাবে বিঘ্নিত করছে। তাই এ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা দ্রুত করা হবে। জীবিকার জন্য জীবনকে ঝুঁকিতে ফেলা যাবে না। 

কাদের বলেন, ইজিবাইকসহ সড়কের অনেক কিছুতে জনপ্রতিনিধিদেরও সায় আছে। তারা কোথাও সরাসরি, আবার কোথাও পেছনে থেকে সমর্থন করেন।

ইতিমধ্যে রাজধানীতে দুই জনের বেশি বাইকে নয় কার্যকর হয়েছে। হেলমেট ছাড়া তেল না দেওয়ার বিষয়ও অনেক পাম্পে শুরু হয়ে গেছে, দেশজুড়েই তা শুরু হবে, যোগ করেন সড়ক পরিবহন মন্ত্রী।

এসময় মিয়ানমারের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে বিএনপির বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাদের বলেন, সরকারে থাকা দলকে ‘নতজানু’ বলা বিরোধীদের ভাষা। কোন কারণে মির্জা ফখরুল এটি বলছেন তা স্পষ্ট করুক। 

তিনি বলেন, সেন্টমার্টিনে যে গুলির কথা বলা হচ্ছে তা সরকারি বাহিনী নয়, বিদ্রোহী আরকানদের ছোঁড়ার গুলি। ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে অনেক কিছু বলতে পারেন। কিন্তু আমরা তার ফাঁদে পা দেবো না। 

তিনি বলেন, সরকারে থেকে অনেক কিছু ভাবতে হয়। সার্বভৌমত্ব নিয়ে সরকারের চিন্তা বেশি, কারণ স্বাধীনতার দল আওয়ামী লীগ। তবে যদি সত্যিই আক্রমণ হয় তাহলে তো বসে থাকবেনা। তাদের সংঘাতের দুই-একটা গুলি এসে পড়লেই সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়না।

সম্প্রতি ঈদুল আজহায় কোরবানি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে বিএনপি। দলটির নেতারা বলেছিলেন, মানুষের ঈদ আনন্দ নেই। এমনকি বিক্রি হয়নি হাটের পশুগুলোও। তবে যারা কিনেছেন, তাদের সরকারের দুর্নীতিবাজ বলেও মন্তব্য করেছে বিএনপি।

এই প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুলের কাছে জানতে চাই গতবারের চেয়ে এবার কতো বেশি পশু কোরবানি হয়েছে? তিনি জানান, এবার তিন লাখ পশু বেশি কোরবানি হয়েছে। 

তবে ঈদযাত্রা যে পুরোপুরি স্বস্তিদায়ক হয়নি তা স্বীকার করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, তবুও মানুষ উচ্ছ্বাস নিয়ে গ্রামে ফিরেছেন। পদ্মাসেতুতে একদিনে পাঁচ কোটি, বঙ্গবন্ধু সেতুতে চার কোটি টাকা টোল আদায় হয়েছে। এমন উদাহরণ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে বাস্তবতার নিরিখে কথা বলার আহবান জানান তিনি।

তিস্তার পানিবন্টন প্রসঙ্গে তিনি বলেন, এই চুক্তির জন্য ভারতের রাজ্য সরকারকে রাজী করানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। ভারত সফরে দুই প্রধানমন্ত্রীর আলোচনার পরই আসলে বোঝা যাবে কী হয়। এর আগে ছিটমহলসহ অনেক বিষয় সুন্দরভাবে আলোচনা করে সমাধান করা হয়েছে, এমন উদাহরণও দেন তিনি।

একাত্তর/এসি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর