ভারতে রেণুকা স্বামী হত্যাকাণ্ডে নতুন মোড়!

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৬:১২ পিএম

ভারতের চাঞ্চল্যকর রেণুকা স্বামী হত্যাকাণ্ডে ফেঁসে যাচ্ছেন কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা ও তার বান্ধবী পবিত্রা গৌড়া। ৩৩ বছরের যুবক রেণুকা স্বামীকে হত্যাকাণ্ডে অভিনেতা পবিত্র গৌড়া এবং দর্শনের নেতৃত্বে ১৭ জন ব্যক্তি অংশ নেয় এবং পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।

রেণুকা স্বামী অভিনেতা দর্শনের একজন একান্ত ভক্ত ছিলেন। তার বিরুদ্ধে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ উঠার কয়েকদিন পর কর্ণাটকের বেঙ্গালুরুতে মৃত অবস্থায় পাওয়া যায়। ভারতীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, রিমান্ড জিজ্ঞাসাবাদের সময় দর্শনের বান্ধবী পবিত্রা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। 

পবিত্রাকে পুলিশ জেরা করে জানতে পেরেছে, তিনিই প্রথম ৩৩ বছরের ওই ভক্তকে জুতো দিয়ে আঘাত করেছিলেন। আর তারপরই নাকি বাকিরাও তার উপর চড়াও হন। তাছাড়াও অভিযোগ দর্শন ও তার দল নাকি রেণুকা স্বামীকে অপহরণ করে তাকে হত্যা করে।

অভিযোগ উঠেছে, অভিনেতা দর্শন নাকি এই খুনের দায় অন্যের কাঁধে চাপানোর জন্য পাঁচ লাখ টাকা ঘুষও দিতে চেয়েছিলেন। তবে ইতিমধ্যেই গাড়িচালক আত্মসমর্পণ করেছেন। অন্যদিকে, ময়নাতদন্তের রিপোর্টে অনুসারে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই নাকি মৃত্যু হয়েছে। 

আর এই সবের মাঝেই প্রকাশ্যে এলো আরও একটি ঘটনা। দর্শনের ফার্মহাউসের সামনে থেকে উদ্ধার হলো অভিনেতার ম্যানেজারের মৃতদেহ। পুলিশ বলছে, আত্মহত্যা করেছেন দর্শনের ম্যানেজার শ্রীধর। বেঙ্গালুরুর ফার্মহাউসেই আত্মঘাতী হন। ঘটনাস্থলে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। 

উল্লেখ্য, কন্নড় অভিনেতার প্রাক্তন ম্যানেজার মল্লিকা অর্জুনও ২০১৮ সাল থেকে বিগত প্রায় ছয় বছর ধরে নিখোঁজ। দর্শনের সঙ্গে মনোমালিন্যের জন্যই নাকি তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। তবে ঘটনা যাই হয়ে থাকুক না কেন, এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি।

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর