সঙ্কটের সুরাহা করতে না পেরে অনশনের ঘোষণা দিল্লির পানিমন্ত্রীর

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৩:২৪ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লির পানি সঙ্কটের সমাধান না হলে অনির্দিষ্টকালের অনশনে বসার ঘোষণা দিয়েছেন দিল্লির পানিমন্ত্রী অতিশী মারলেনা সিং। পানি সঙ্কটের সমাধানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন অতিশী।

ওই চিঠিতেই অতিশী বলেছেন, সঙ্কটের সমাধান না হলে শুক্রবার অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাংবাদিকদের অতিশী বলেন, আমরা হরিয়ানা সরকারকে অনুরোধ করে এবং সুপ্রিম কোর্টে আবেদন করে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছি। আমরা কেন্দ্রীয় পানিশক্তি মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছি। মঙ্গলবার দিল্লি থেকে কর্মকর্তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল হরিয়ানার রাজ্য সরকারের কর্তাদের সঙ্গে দেখা করলেও তারা কোনো পানি দিতে অস্বীকার করেছেন। দিল্লির জনগণের দুর্ভোগ সব সীমা অতিক্রম করেছে।

অতিশী বলেন, আমি প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছি। আগামী দুই দিনের মধ্যে দিল্লির পানির ন্যায্য অংশ না দিলে আমি সত্যাগ্রহ শুরু করবো। দিল্লি পানি না পাওয়া পর্যন্ত আমি অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করবো।

দিল্লিতে চলমান নজিরবিহীন তাপপ্রবাহের কারণে পানির চাহিদা বেড়ে গেছে। দেখা দিয়েছে পানি সঙ্কট।

অতিশী বলেন, দিল্লি প্রায় তিন কোটি মানুষের জন্য মাত্র এক হাজার ৫০ মিলিয়ন গ্যালন পানি (এমজিডি) পায়। হরিয়ানার সমসংখ্যক জনগণ যেখানে পায় সাড়ে ছয় হাজার মিলিয়ন গ্যালন পানি। হরিয়ানা যদি ১০০ মিলিয়ন গ্যালন পানিও দেয় তা দিল্লির চাহিদার মাত্র দেড় শতাংশ।

দিল্লির অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, শহরের আনুমানিক পানির চাহিদা এক হাজার ২৯০ মিলিয়ন গ্যালন।

গত প্রায় ১৫ দিন ধরে দিল্লিতে চরম পানি সঙ্কট দেখা দিয়েছে। মোট চাহিদার ৮৬ ভাগের বেশি পানির জন্য দিল্লি তার প্রতিবেশি রাজ্যগুলোর ওপর নির্ভরশীল।

হরিয়ানা রাজ্য সরকার বলেছে, চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি সরবরাহ করা হচ্ছে। দিল্লির পানি সরবরাহ ব্যবস্থাপনার উন্নয়ন করা উচিত।

অতিশী সাংবাকিদের বলেন, গত ১৮ জুন হরিয়ানা ৬১৩ এমজিডির পরিবর্তে ৫১৩ এমজিডি পানি সরবরাহ করেছে। আর এতে ঘাটতি পেড়েছে ২৮ হাজার মানুষ। কারণ প্রতি ২৮ হাজার মানুষকে ১০০ এমজিডি পানি সরবরাহ করা হয়।

আম আদমি পার্টির এই মন্ত্রী অভিযোগ করেন, আমাদের বিধায়করা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সাথে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু তিনি দেখা করেননি। আমরা সমস্ত সম্ভাব্য প্রশাসনিক এবং আইনি পদক্ষেপ নেয়ার চেষ্টা করছি।

মঙ্গলবার দিল্লিতে পানি উৎপাদন হয়েছে ছিল ৯১৬ এমজিডি, যেকানে লক্ষ্যমাত্রা ছিলো এক হাজার এমজিডি। যার ফলে ৮৪ এমজিডির ঘাটতি হয়েছে।

দিল্লি জল বোর্ড (ডিজেবি) জানিয়েছে, ওয়াজিরাবাদ এবং হায়দারপুরসহ তাদের নয়টি শোধনাগারের মধ্যে চারটিতে উৎপাদন কম হচ্ছে।

এদিকে পানি সঙ্কটের কারণে দিল্লির বেশিরভাগ এলাকায় দেখা গেছে, ট্যাঙ্কার পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মানুষ বালতি, ড্রাম নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। দিল্লির ওখলা, গীতা কলোনি, কুসুম বিহার এলাকাতে বুধবার এই অবস্থা দেখা দিয়েছে।  

কেএসএইচ
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর