মধুমিতা হলে ‘তুফান’ তাণ্ডব!

আপডেট : ২০ জুন ২০২৪, ০২:৩৭ পিএম

ঈদ আনন্দের একটা অংশ হলো, হলে গিয়ে ঈদের সিনেমা দেখা। কোথায়, কোন হলে, কী সিনেমা দেখা হবে, তা আগে থেকেই সিনেমাপ্রেমীদের পরিকল্পনার মধ্যে থাকে। আর এই কাঙ্খিত সিনেমা যদি হলে গিয়ে টিকিট না পাওয়ার কারণে দেখা না হয়, তাহলে পরিস্থিতি গড়াই বিশৃঙ্খলা ও অনাকাঙ্খিত ঘটনার দিকে।

এবার ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর মধুমিতা সিনেমা হলে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ দর্শক।

শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার টিকিট না পেয়ে তাণ্ডব চালিয়েছে টিকিট না পাওয়া বিক্ষুব্ধ দর্শক। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিতা হলে ‘তুফান’ সিনেমা চলাকালে ভাঙচুরের এই ঘটনা ঘটে। এ সময় হলের পোস্টার ডিসপ্লে, চেয়ার ও দরজার গ্লাস ভেঙে ফেলে তারা।

কাউন্টারে নির্ধারিত দামে টিকিট বিক্রি না করে হলের বাইরে অতিরিক্ত দামে অবৈধভাবে টিকিট বিক্রি করা হচ্ছে বলে অনেক দর্শকের অভিযোগ। এই ঘটনায় দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ।

রাজধানীর মধুমিতা হলে বেশ কিছু দর্শক টিকিট না পাওয়ার অভিযোগে হলের ভেতরে ঢুকে তাণ্ডব শুরু করে। লাথি দিয়ে হলের দরজা ভাঙেন কয়েকজন উত্তেজিত দর্শক। ঢিল ছুড়ে ভাঙা হয় দরজার গ্লাস। ছিঁড়ে ফেলা হয় দেয়ালে সাঁটানো পোস্টার, ভেঙে ফেলা হয় পোস্টার বোর্ড।

ঈদের সিনেমা দেখতে আসা দর্শকেরা অভিযোগ করেন, অনেক দিন ধরেই মধুমিতা সিনেমা হলে টিকিট কালোবাজারি হয়ে আসছিল। সোমবার ‘তুফান’ সিনেমার মুক্তি হওয়ার পরপরই টিকিট বিক্রি হয়ে যায়। এরপর মঙ্গলবার সন্ধ্যা ৬টার শো দেখার জন্য মধুমিতা হলে দর্শকের চাপ বেড়ে গেলে টিকিটের সংকট সৃষ্টি হয়। দর্শকদের অভিযোগ, হল কর্তৃপক্ষের যোগসাজশে ব্ল্যাকে বিক্রি হচ্ছিল ‘তুফান’-এর টিকিট।

এ বিষয়ে মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ একাত্তর টিভিকে বলেন, ‘আমাদের নির্ধারিত আসনের তিনগুণ দর্শক এসেছেন হলে। এত দর্শকের চাপ সামাল দেওয়া যায়নি। তিনটা শো’র লোক যদি একসাথে ঢুকতে চায়, তাহলে কী করে হবে? বাধ্য হয়ে আমাকে ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকতে হয়েছে।ভাঙচুর করে প্রচুর ক্ষতি করেছে, তবু চাই আমাদের দর্শকরা যেন কষ্ট না পায়।’

 

এনএন/এআর
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
বাংলা সিনেমার প্রিয় মুখ, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী আজ পা দিলেন জীবনের ৫২তম বছরে। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন এই নায়িকা। চিরচেনা হাসি, মায়াবী চোখ আর পর্দায় সাবলীল...
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবার নাম লেখালেন মিউজিক ভিডিওতে। ময়না শিরোনামের গানচিত্রে বুবলীর বিপরীতে রয়েছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত শরাফ আহমেদ জীবন।
ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা–স্বপ্ন বুননে শ্লোগান রেখেছেন সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর