রাশিয়ার জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় আগুন

আপডেট : ২০ জুন ২০২৪, ০৭:১১ পিএম

রাশিয়ার দুইটি জ্বালানি ডিপোতে সন্দেহজনক ড্রোন হামলার পর আগুন ধরে গেছে। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি রাশিয়ার তেল শিল্পের ওপর ইউক্রেনের ধারাবাহিক হামলার অংশ হিসেবে এ ড্রোন হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তাম্বভ অঞ্চলের গভর্নর মাক্সিম ইয়েগোরভ জানান, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের প্লাটোনোভস্কায়া জ্বালানি ডিপোতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। ড্রোন হামলার পর আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে, এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে ইয়েগোরভ জানিয়েছেন।

এদিকে, হামলার পর একই জ্বালানি ডিপোর দ্বিতীয় একটি রিজার্ভারেও আগুন ধরে যায় বলে রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে।

স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষ সম্ভাব্য ড্রোন হামলার সতর্কতা জারি করেছে এবং সাধারণ নাগরিকদের সতর্ক থাকতে এবং খোলা স্থানে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

এর আগে, রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের আদ্যগেয়ায় আরেকটি জ্বালানি ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলার কারণে আগুন ধরে যায়। তবে সেই আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে আঞ্চলিক প্রধান মুরাত কুম্পিলভ টেলিগ্রামে জানিয়েছেন।

রাশিয়ার বিভিন্ন বড় জ্বালানি ডিপোতে ড্রোন হামলার ঘটনা বেড়েই চলেছে। যদিও তেল শোধনাগারগুলোর ওপর হামলার সংখ্যা কমেছে। 

ইউক্রেন বলছে, রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু। কারণ এগুলো ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধে ভূমিকা রাখছে। ইউক্রেনীয় শহর ও অবকাঠামোতে রাশিয়ার হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই আক্রমণগুলো ন্যায্য বলে দাবি করেছে কিয়েভ।

বৃহস্পতিবার ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, চারটি ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনজন শ্রমিক আহত হয়েছেন এবং কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাশিয়ার আজভ শহরের তেল সংরক্ষণের কয়েকটি ট্যাংকে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ) এ হামলা পরিচালনা করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় গোয়েন্দা সূত্র।

বুধবার স্থানীয় জরুরি সেবা বিভাগের তথ্যমতে, ওই আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং প্রায় দেড়দিন ধরে জ্বলছে।

রাশিয়ার প্রায় ৩০টি বড় তেল শোধনাগার রয়েছে। এগুলোর কার্যক্রম ব্যাহত হলে অভ্যন্তরীণ ও বৈশ্বিক বাজারে প্রভাব ফেলতে পারে। এছাড়া, দেশটিতে গ্যাসোলিন এবং ডিজেলের মতো বিভিন্ন তেল পণ্য সংরক্ষণকারী শত শত জ্বালানি রিজার্ভার রয়েছে।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর