লোকসভা স্পিকার নির্বাচনে কঠিন চ্যালেঞ্জে বিজেপি

আপডেট : ২০ জুন ২০২৪, ১১:১১ পিএম

ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট শরিকদের সমর্থনে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেও শান্তিতে নেই নরেন্দ্র মোদীর দল- বিজেপি। শুরু থেকেই শরিকদের আবদার মেটাতে গিয়ে হিমশিম খাওয়া বিজেপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ- স্পিকার নির্বাচন। 

১৮তম লোকসভার স্পিকার নির্বাচনে ২৬ জুন পর্যন্ত সময়সীমা বেদে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।  আর এটা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে ভারতীয় রাজনীতির সর্বত্র। ২৪ জুন থেকে ভারতের সংসদে শুরু হতে চলেছে বর্ষাকালীন অধিবেশন, আর তখনই নির্বাচিত হবেন স্পিকার। 

আর এই অধিবেশন শুরুর আগে যে প্রশ্ন ‘এনডিএ’ এবং ‘ইনডিয়া’ দুই জোটে ঘোরাফেরা করছে, সেটা হলো- লোকসভার স্পিকার শেষমেশ কে হবেন? স্পিকার পদ নিয়ে জটিলতা কাটাতে রীতিমতো দৌড়ঝাঁপ করছেন বিজেপি নেতারা। প্রাক্তন স্পিকার ওম বিড়লার দিল্লির বাসভবনে দীর্ঘ বৈঠকও করেছেন বিজেপি নেতারা।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লোকসভায় স্পিকার নির্বাচন নিয়ে নজিরবিহীন চ্যালেঞ্জে রয়েছে বিজেপি, কারণ পদটি নিজেদের কাছেই রাখতে চাইছে দলটি। আর ডেপুটি স্পিকারের পদ দিতে চাইছে শরিকদলকে। এনিয়ে শরিক ও বিরোধীদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছাতে চায় বিজেপি। 

স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত কখনও লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোটাভুটি হয়নি। সবসময় সর্বসম্মতভাবেই লোকসভার স্পিকারকে বেছে নিয়েছে সংসদ। তবে এবার সেই ঘটনার ব্যতিক্রম হলেও হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞরা। তাই বিজেপি’র জন্য প্রার্থী চূড়ান্ত করাটা হবে চ্যালেঞ্জের।

একটি বিষয় মোটামুটিভাবে স্পষ্ট হয়ে আছে যে, নরেন্দ্র মোদী কোনোভাবেই স্পিকার পদ হাতছাড়া করতে রাজি নন। সে ঝুঁকি তিনি নেবেন না। কংগ্রেস ও ‘ইন্ডিয়া’ জোটও মোটামুটিভাবে তা বুঝে গেছে। কিন্তু তারা এখনো নিশ্চিত নয়, বিজেপি ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের ছাড়বে কি না।

যদি ছাড়ে, তাহলে স্পিকার পদে ‘ইনডিয়া’ প্রার্থী দেবে না। না ছাড়লে কী হবে, তা সবার সঙ্গে আলোচনার পরই ঠিক করা হবে। রীতি অনুসারে স্পিকার নির্বাচিত হন সর্বসম্মতভাবে। এবার তা হবে কি না সন্দেহ। কংগ্রেস মনে করছে, ওম বিড়লাকেই স্পিকার হিসাবে রেখে দিতে পারে বিজেপি। 

তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি এবং নীতীশ কুমারের জেডিইউয়ের তরফে লোকসভার স্পিকার পদের দাবি জানানো হলেও নীতীশের দল এখন অনেকটা নরম হয়েছে। টিডিপি অবশ্য এখনও তাদের দাবি থেকে সরে এসেছে বলে খবর নেই।

সেই সঙ্গে অন্ধ্র প্রদেশের দুগ্গাবতী পুরন্ডেশ্বরী ও ওডিশার ভাত্রুহরি মেহতাবের মধ্যে কাউকে ডেপুটি স্পিকার করতে পারে। পুরন্ডেশ্বরীর নাম ভাবা হয়েছে চন্দ্রবাবু নাইডুর মন রাখতে। কারণ, পুরন্ডেশ্বরী সম্পর্কে টিডিপি নেতার শ্যালিকা। মনে করা হচ্ছে, অন্ধ্র প্রদেশের এই নারীকে বাছা হলে নাইডু হয়তো আপত্তি করবেন না।

এআরএস
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর