হেলিকপ্টারে চড়ে গ্রামে এলেন বিদেশি বউ

আপডেট : ২১ জুন ২০২৪, ০৯:৩৫ পিএম

বিদেশি স্ত্রীকে হেলিকপ্টারে গ্রামে এনে তাক লাগিয়ে দিয়েছেন গাজীপুরের এক প্রবাসী যুবক। মালয়েশিয়ায় বিয়ের চার বছর পর স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামে ফিরেন তিনি। আর প্রথমবারের মতো বিদেশি বউ এবং হেলিকপ্টার দেখে উচ্ছ্বসিত গ্রামের মানুষ।

শুক্রবার গ্রামে আসবে বিদেশি বউ তাও আবার হেলিকপ্টারে করে, এই খবর ছড়িয়ে গেলে রীতিমতো হইচই পড়ে যায় গাজীপুরের কাপাসিয়ার কয়েক গ্রামে। বিরল এই দৃশ্য উপভোগ করতে বারিষাবো স্কুল মাঠে ভিড় জমে যায় সব বয়সী মানুষের।

অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ঢাকায় নেমে হেলিকপ্টারে করে প্রবাসী জাকির হোসেন আসেন তার গ্রামের বাড়িতে। সাথে ছিলেন স্ত্রী মালয়েশিয়ার বাসিন্দা নুর হাফিজা বৃত্তি। তাদের দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই।

প্রবাসী জাকির হোসেন জানান, ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবেন। সেই শখ পূরণ হয়নি। তবে প্রবাস জীবনে বিয়ের পর বিদেশি স্ত্রীকে হেলিকপ্টারে নিয়ে এসেছেন নিজের গ্রামে।

জাকির জানান, আমরা দু’জন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আমার একটি মেয়ে আছে। আমরা ভালো আছি।

হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে করে প্রায় এক কিলোমিটার দূরের নয়ানগর গ্রামে যান বর ও বউ। সাথে ছিলো তাদের মেয়ে ও জাকিরের শাশুড়ি। চার বছর আগে মালয়েশিয়ায় গিয়ে নুর হাফিজাকে বিয়ে করেন জাকির হোসেন।

 

একাত্তর/আরএ
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসী আজিজুল হককে আপন বোন, ভাগিনা ও ভগ্নিপতি পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নিহতের জানাজা শেষে স্বজন ও...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী ছোট ভাই তাজুল ইসলামের মরদেহ গ্রহণ করতে যাওয়ার পথে স্ট্রোক করে বড় ভাই মো. দ্বীন ইসলামের মৃত্যু হয়েছে। 
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে এক প্রবাসী আটক হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর