জমি নিয়ে বিরোধে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে ‘খাটিয়া’ কাঁধে বিক্ষোভ

আপডেট : ১৫ মে ২০২৫, ১১:০৭ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসী আজিজুল হককে আপন বোন, ভাগিনা ও ভগ্নিপতি পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নিহতের জানাজা শেষে স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বেগমগঞ্জের শরীফপুরের খানপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন খানপুরে মুসলিম সর্দার বাড়িতে প্রবাসী আজিজুল হক বিদেশে থাকা অবস্থায় কষ্টার্জিত টাকা দিয়ে বসতবাড়ি নির্মাণ করার জন্য কিছু জমি কেনেন। কিছুদিন আগে আজিজুল হক বিদেশ থেকে এসে ক্রয় করা জমিতে ঘর নির্মাণ করতে গেলে এতে বাধা দেয় ভগ্নিপতি ও ভাগিনা। 

নিহতের স্বজনরা আরও জানান, এ নিয়ে বুধবার বিকেলে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে নিজ ভগ্নিপতি, ভাগিনা ও তাদের লোকজন লাঠিসোঁটা নিয়ে তার ওপর আক্রমণ করে এবং পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় তাকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নিহতের স্বজন ও এলাকাবাসী জানাজা শেষে বিক্ষোভ ও মানববন্ধন করে।  

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

আরবিএস
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর