লোহিত সাগর থেকে ফেরত যাচ্ছে মার্কিন রণতরী!

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৪:২৬ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা শুরুর পর থেকেই আমদানি ও রপ্তানি পণ্য পরিবহনের অন্যতম রুট লোহিত সাগরে মূর্তিমান আতঙ্কের নাম- হুতি। ইরান সমর্থিত ইয়েমেনের এই সশন্ত্র বাহিনীর দাপটে রীতিমতো খাবি খাচ্ছে পশ্চিমাদের পরাক্রমশালী অত্যাধুনিক নৌবাহিনীও। পাল্টা হামলাকে পাত্তা দেয়া তো দূরের কথা, প্রতিদিনই আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন হুতি যোদ্ধারা। 

হুতিদের ঠেকাতে আমেরিকার নেতৃত্বে যৌথবাহিনী গঠন করে, কোন ফল পাওয়া যাচ্ছে না। উল্টো লোহিত সাগর থেকে আরব ও ভূমধ্যসাগরেও বিস্তৃত হয়েছে হুতিদের তাণ্ডব। এরিমধ্যে তাদের মিসাইল আর ড্রোনে সলিল সমাধি ঘটেছে বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজ। হামলায় ক্ষতিগ্রস্ত আরও শতাধিক জাহাজ। সেসাথে ফিল্মি কায়দায় ইসরাইলি মালিকাধীন জাহাজ ছিনতাই করেও বিশ্বকে অবাক করেছে হুতি। 

ইসরাইল সংশ্লিষ্ট যে কোন জাহাজে হামলার জন্য অভিনব সব কৌশল অবলম্বন করছে হুতি যোদ্ধারা। এসব কৌশলকে কিছুতেই প্রতিরোধ করতে পারছে না পশ্চিমারা। সম্প্রতি দূর নিয়ন্ত্রিত বিশেষ ধরনের জলযান দিয়ে জাহাজে হামলা করা হচ্ছে। এতে আতঙ্ক আরও বেড়েছে লোহিত সাগরে। দুই দিন আগেই তুফান-১ নামে এমনই এক মানু্ষ্যবিহনী দূরনিয়ন্ত্রিত জলযানের ভিডিও প্রকাশ্যে আনে হুতি বাহিনী। 

এই ভিডিও প্রকাশের দু’দিন পরই প্রাইভেট সিকিউরিটি ফার্ম অ্যামব্রের বরাত দিয়ে ইউরো নিউজ জানিয়েছে যে, রোববার লাইবেরিয়া-পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে হামলা করেছে হুতিরা। এতে জাহাজটি বেশ ক্ষিগ্রস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগের দিন, শনিবারও লোহিত সাগরে বেশ কয়েকটি হামলার দাবি করেছে ইয়েমেনের এই গোষ্ঠিটি। তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় মার্কিন রণতরী আইজেনহাওয়ার।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ওই অঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলাটির উদ্দেশ্য সফলভাবে অর্জিত হয়েছে বলেও দাবি তার। তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দাবিটি মিথ্যা এবং হুতিদের ছড়ানো গুজব। 

লোহিত সাগরে মোতায়েনের আট মাসের বেশি সময় পর, যুক্তরাষ্ট্র রণতরী আইজেনহাওয়ারকে দেশে ফেরার নির্দেশ দেওয়ার পরপরই এ দাবি তোলা হয়েছে। যদিও এর বদলে ওই এলাকায় অভিযান পরিচালনা করতে আরেকটি বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্টকে পাঠানো হচ্ছে। হুতি সূত্রের দাবি, মিসাইলের হামলায় ক্ষতিগ্রস্ত আইজেনহাওয়ারকে মেরামত জন্যই দেশে ফিরিয়ে আনছে আমেরিকা। 

আইজেনহাওয়ারকে দেশে ফেরত আসতে বলা এবং হুতিদের দাবি একই দিনে আসায়, এই রণতরীটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ইউএস সেন্ট্রাল কমান্ড এ বিবৃতে বলেছে, গত আট মাসে আইজেনহাওয়ার প্রায় ৩০ হাজার ঘন্টার বেশি সময় ধরে চলাচল করে ৫৫ হাজার মাইলেরও বেশি পথ পাড়ি দিয়েছে, যা লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় দুর্দান্ত কার্যকারিতা দেখিয়েছে।

 

একাত্তর/এসি
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার।...
উত্তর ইসরাইলে তথা ইসরাইলের দখল-করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর