রাশিয়ায় গোলাগুলি, ১৫ পুলিশসহ নিহত ২২

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৯:৩৬ এএম

রাশিয়ার দক্ষিণের দাগেস্তান প্রদেশের কয়েকটি জায়গায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ পুলিশ সদস্য ও একজন পুরোহিতের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছে ছয় বন্দুকধারীরও। আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। যার মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দা ও ন্যাশনাল গার্ড অফিসাররা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় দাগেস্তানের ডারবেন্ট ও মাখাচকালা শহরে ইহুদিদের উপাসনালয় সিনাগগ, দুটি গির্জায় ও পুলিশের একটি তল্লাশিচৌকিতে বন্দুকধারীরা এ হামলা চালায়।

দাগেস্তানের প্রধান শহর মাখাচকালায় উপাসনালায়গুলোতে হামলা চালানো হয়। আর ডারবেন্ট শহরের যেসব জায়গায় হামলা চালানো হয়েছে সেটা মূলত মুসলিম অধ্যুষিত এলাকা।

দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ সোমবার সকালে এক টেলিগ্রাম বার্তায় বলেন, এটি দাগেস্তান ও পুরো দেশের জন্য একটি ট্র্যাজেডির দিন। ১৫ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তবে কতজন পুলিশ নিহত এবং কতজন আহত হয়েছে তা তিনি উল্লেখ করেননি।

মেলিকভ বলেন, আমরা বুঝতে পেরেছি, সন্ত্রাসী হামলার সংগঠনের পেছনে কারা রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে সিএনএন জানায়, নিহতদের মধ্যে একজন অর্থোডক্স পুরোহিত রয়েছেন। হামলায় জড়িতদের খোঁজে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ।

এরইমধ্যে ছয় হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

এ হামলায় কারা জড়িত তা এখনও চিহ্নিত করা যায়নি। দাগেস্তানে আগেও কয়েকবার হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। তবে এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করেনি কেউ।

রাশিয়ার বার্তাসংস্থা তাস জানিয়েছে, হামলাকারীরা ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিলো বলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মনে করছে। অবশ্য ডারবেন্টে এর আগে গাড়িতে করে হামলাকারীদের পালিয়ে যেতে দেখা গেছে।

গত এপ্রিলে দাগেস্তান থেকে চারজনকে গ্রেপ্তার করেছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি। এর আগের মাসে মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার সঙ্গে তারা জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। ওই হামলায় ১৪০ জনের বেশি মানুষ নিহত হন। পরে হামলা দায় স্বীকার করে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

একাত্তর/আরএ
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর