দশম শিরোপার খোঁজে মাঠে নামছে ব্রাজিল

আপডেট : ২৪ জুন ২০২৪, ১১:৩১ এএম

কোপা আমেরিকায় দশম শিরোপার খোঁজে মাঠে নামছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

ইনজুরিতে কোপায় খেলতে পারছেন না নেইমার জুনিয়র। তাতে কি! নিয়মিত ট্রেনিং সেশনে এসে ভিনিসিয়াস-রদ্রিগোদের মাতিয়ে রাখছেন।

মার্কিন মুল্লুকে এসে সেলেসাওদের অবশ্য অত স্বস্তিতে থাকার সুযোগ নেই! শেষ দুই কোপার ফাইনালে উঠলেও, গেলোবার হেরে গেছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। শুক্রবার আসর শুরু হলেও ৫ম দিনে প্রথমবার মাঠে নামছে ৯ বারের চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ কোস্টারিকা।

তিতে পরবর্তী ব্রাজিলের শাসনভার ৬২ বছরের কোচ প্রফেসর দরিভাল জুনিয়রের হাতে। ভেঙে-চুড়ে এই দলটাকে গড়তে কিছুটা সময় তো লাগবেই। তবে দলের কিছু লাইনআপ ঠিক। ব্রাজিলের সম্ভাব্য একাদশে রিয়াল মাদ্রিদ ত্রয়ী—মিলিতাও, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর জায়গা অনেকটা নিশ্চিত।

ভিনিসিয়াস হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলার। আর পেলে-রোনালদিনহোর যোগ্য উত্তরসূরি হিসেবে রদ্রিগোকে বুকে ওই জগৎ বিখ্যাত ব্রাজিলের ১০ নম্বর জার্সিটা। সঙ্গে থাকছেন আপকামিং সুপারস্টার এন্ড্রিক! নেইমার-ক্যাসেমিরোদের অভাবটা ঘোচাতে প্রস্তুত ইয়ং ইয়োলোজরা।

তার ভাষায়, মাত্র ১৭ বছর বয়সে আমি কোপা খেলতে পারছি। ভালো লাগছে। আমাদের দলটায় সব পজিশনে বেস্ট কম্বিনেশন আছে। শিরোপা জিততে আমরা মুখিয়ে আছি।

কোপার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১৯ সালে শেষবার কোপার শিরোপা জিতেছিলো ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে চোটজর্জর দলটাকে আশা দেখাচ্ছে অতীত পরিসংখ্যান। দুই দলের দেখা হওয়া সবশেষ ৯ ম্যাচের সবগুলো জিতেছে সেলেসাওরা। ফিফা র‍্যাংকিংয়ে দুই দলের অবস্থানেও পরিষ্কার হচ্ছে -ব্রাজিল আছে পঞ্চম স্থানে, ৫২ নম্বরে আছে কোস্টারিকা।

আমেরিকায় এখন চলছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। কোপা আমেরিকারও হোস্ট তারা। এর আগে ২০১৬ সালে একবারই কোপা আয়োজন করে যুক্তরাষ্ট্র। কোপার সেই শতবর্ষী আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল। এবার অবশ্য সেই সুযোগ নেই। কারণ দলটার নাম ব্রাজিল। শিরোপা জিতেই ওরা জিতে নিবে কোটি মানুষের দিল!

একাত্তর/আরএ
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর