ঈদযাত্রার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৩০ প্রাণহানি

আপডেট : ২৬ জুন ২০২৪, ০১:০৮ এএম

এবারের ঈদযাত্রার ১৩ দিনে দেশের সড়ক পথে ২৩০ জনের প্রাণহানি হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ)। দেশের বিভিন্ন স্থানে ২৩৫টি দুর্ঘটনায় এসব প্রাণহানি হয় বলে উল্লেখ করেছে সরকারি এ সংস্থাটি।

মঙ্গলবার বিকালে বনানীর সদর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এসব তথ্য জানান।

আগের দিন সোমবার রোড সেফটি ফাউন্ডেশন ঈদযাত্রার ১৩ দিনে সড়ক পথে ২৬২ জনের প্রাণহানি হয়েছে বলে তথ্য দেয়। বিআরটিএ সংগঠনটির নাম উল্লেখ না করে বলেছে এই তথ্য বিব্রতকর এবং সঠিক নয়।

বিআরটিএ বলছে, ঈদযাত্রার ১৩ দিনে ২৩৫টি দুর্ঘটনা সংগঠিত হয়েছে। এসব দুর্ঘটনায় মোট ২৩০ জন নিহত ও ৩০১ জন আহত।

বিআরটিএ জানায়, ঢাকা বিভাগে ৬০টি দুর্ঘটনায় ৫৮ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ৪১টি দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং ১২০ জন আহত, রাজশাহী বিভাগে ৪২টি দুর্ঘটনায় ৪১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। এছাড়া সিলেট বিভাগে ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ৮ জন আহত, খুলনা বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ২৩ জন আহত, রংপুর বিভাগে ২২টি দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ১৬ জন আহত, বরিশাল বিভাগে ২০টি দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৩০ জন আহত এবং ময়মনসিংহ বিভাগে ১৫টি দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

নুর মোহাম্মদ মজুমদার বলেন, পরিতাপের বিষয় একটি বেসরকারি সংগঠন ১১-২৩ জুন পর্যন্ত অর্থাৎ ১৩ দিনের সড়ক দুর্ঘটনার যে তথ্য প্রকাশ করেছে তাতে নিহতের সংখ্যা বিআরটিএ’র তথ্য থেকে ৩২ জন বেশি; যা কিছুতেই গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে এ তথ্য বিভ্রান্তিমূলক।

দুর্ঘটনার কারণ হিসেবে যেসব বিষয় উল্লেখ করেছে বিআরটিএ

মোটরযান চালানোর সময় অসাবধানতায় যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, মহাসড়কে থ্রি হুইলারসহ অন্যান্য অবৈধ বাহন চলাচল, মোটরযান চালকদের ট্রাফিক আইন যথাযথ অনুসরণ না করা, চালকরা ট্রাফিক সাইন, রোড মার্কিং ইত্যাদি মেনে না চলা, পার্শ্ব সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় চালকের অসাবধানতা, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, অতিরিক্ত ও বেপরোয়া গতিতে মোটরযান চালানো, ঝুঁকিপূর্ণ ব্রিজে মোটরযান চালানো, মোটরযান চালক অসতর্ক হয়ে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করা, পথচারীর অসাবধানতা এবং যত্রতত্র রাস্তা পারপার করা।

এআর
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর