সাপের সঙ্গে নাচতে পারলেই খুশি সাপুড়ে মিনু ঢালী!  

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৫:৪৬ পিএম

রীতিমতো তাজ্জব ব্যাপার! বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে যেখানে দেশের একটি বড় অংশের মানুষরা আতঙ্কে আছেন তখন এক ব্যক্তি সাপের সঙ্গে রীতিমতো সখ্যতা গড়ে তুলেছেন। যে কোনো ধরনের সাপকেই নিমিষেই বশে আনতে পারেন তিনি। অনায়াসে হানা দিতে পারেন সাপের বাসাতেও। 

বলা হচ্ছে সাপুড়ে মিনু ঢালীর কথা। ৫৫ বছর বয়সি ঢালীর বাড়ি শরীয়তপুরের জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিমএম খালী ইউনিয়নের কাজী কান্দি গ্রাম। পেশায় একজন কৃষক হলে ঢালী এখন পর্যন্ত দশ হাজারের বেশি সাপ উদ্ধার করেছেন। আর এখন রাসেলস ভাইপারেই ব্যস্ত বেশি তিনি। 

প্রায় ৩৬ বছর আগে সাপ ধরার কৌশল রপ্ত করেন মিনু ঢালী। এরপর থেকে কোথাও সাপ দেখা গেলে মিনু ঢালীর ডাক পড়ে। মিনু ঢালীও দক্ষতার সঙ্গে সাপ উদ্ধার করে মানুষকে আতঙ্কমুক্ত করেন। একই সঙ্গে তিনি সাপের খেলা দেখিয়ে ছেলে-বুড়ো সবাইকে আনন্দ দিয়ে থাকেন। সাপ তার কাছে খেলার মতোই। 

এই বর্ষায় শরীয়তপুরের চরাঞ্চলে বেড়েছে সাপের উপদ্রব। সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে রাসেলস ভাইপার। তবে আশপাশের এলাকার মানুষের কাছে এখন ভরসার নাম সাপুড়ে মিনু ঢালী। প্রতিদিন একাধিক সাপ উদ্ধার করে চরের বাসিন্দাদের অনেকটাই আতঙ্ক মুক্ত করেছেন এই  কৃষক। 

সাপ উদ্ধার করতে গিয়ে মিনু ঢালী একাধিকবার বিষধর কোবরা-কেউটেসহ বিভিন্ন প্রজাতির সাপের ছোবলও খেয়েছেন। তবে তাঁকে কাবুল করতে পারেনি সাপ। উল্টো সাপের উপর চড়াও হয়ে ধরে ফেলেন। সাপের সঙ্গে এখন হেসে খেলে মজাও করতে পারেন মিনু ঢালী, তা দেখতে মানুষজন ভিড়ও করে। 

সাপুড়ে ঢালী বলেন, গেল পাঁচ বছরে সখিপুরে রাসেলস ভাইপারসহ বিষধর বিভিন্ন প্রজাতির সাপের উপদ্রব বেড়েছে। এসব সাপ মানুষের বসত-বাড়িসহ ফসলি জমিতে বাস করে। সাপ দেখে মানুষ ভয় পেয়ে আমাকে মোবাইলে খবর দিলে আমি গিয়ে সাপ উদ্ধার করে দেই। 

তিনি জানান, এ বছরই রাসেলস ভাইপারসহ বিভিন্ন প্রজাতির শতাধিক সাপ ডিমসহ উদ্ধার করেছেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সাপ উদ্ধার করেছেন তিনি। সাপের কামড়ে যখন মানুষ মারা যায়, তখন তার খুব খারাপ লাগে। দাই  সাপ ধরে সাপের সঙ্গে কোমর দুলিয়ে নাচতে পারলেই তিনি খুশি।  

তিনি আরো বলেন, অনেক সময় বিষাক্ত সাপের ছোবলও খেয়েছি। আমি নিজের চিকিৎসা নিজেই করেছি। বর্তমান সময়ে কৃষিকাজ রেখে প্রায় প্রতিদিনই সাপ উদ্ধার করে ব্যস্ত সময় পার করতে হয়। সাপ উদ্ধারের পর আমার গাড়ি ভাড়া ও সম্মানী হিসেবে কেউ এক হাজার আবার কেউ দুই হাজার টাকা দেয়। 

মিনু ঢালী জানান, সাপ উদ্ধারের পর সাপের বিষদাঁত ভেঙে দেয়া হয়। এরপর যারা সাপের খেলা দেখায়, তাদেরকে সাপগুলো দিয়ে দেন। তার উদ্ধার করা একটি সাপ ভেনম রিসার্চ সেন্টারে নেয়া হয়েছে। তিনি বলেন, সাপের উপদ্রব বাড়লেও ভয়ের কিছু নেই, সচেতন থাকলেই কোন ভয়ও থাকে না। 

সখিপুরের চরাঞ্চলের বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে তাদের এলাকায় সাপের উপদ্রব থেকে তাদের মতে, মিনু ঢালী যদি সখিপুরের বাসা-বাড়ি ও ফসলি জমি থেকে সাপ উদ্ধার না করতো, তাহলে আরও বহু মানুষের প্রাণহানি হতে পারতো। তাই তাদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন সাপুড়ে মিনু ঢালী।

এআরএস
রাজবাড়ীতে ধানক্ষেতে একই রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ পিটিয়ে মেরে ফেলেছেন কৃষকরা। তবে এই ঘটনার পর থেকে ধান কাটতে মাঠে যেতে কৃষক ভয় পাচ্ছেন।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) উপদ্রব বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে সাপটির দংশনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার কৃষক। বর্তমানে মাঠে যেতেও...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকার ধান ক্ষেতে রাসেলস ভাইপার সন্দেহে ৯টি সাপকে পিটিয়ে মেরেছে কৃষকরা। পরে সাপগুলোকে সেখানেই পুঁতে ফেলা হয়েছে।
রাজবাড়ী জেলা শহরের একটি বাড়ির রান্নাঘর থেকে ১৪টি বাচ্চাসহ একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর