আবারও রাসেলস ভাইপার আতঙ্ক

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) উপদ্রব বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে সাপটির দংশনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার কৃষক। বর্তমানে মাঠে যেতেও ভয় পাচ্ছেন তারা। 

স্থানীয়রা জানান, শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মজলিসপুর চরে গরুর ঘাস কাটতে গিয়ে রাসেলস ভাইপারের কামরে অসুস্থ হয়ে পরেন বাহেরচর দৌলতদিয়া এলাকার বাসিন্দা মালেকা বেগম। সঙ্গে থাকা কৃষকরা তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

তারা আরও জানান, এর আগে গত সপ্তাহে চর মজলিসপুর ও চর মহিদাপুরে কৃষক শুকুর শেখ, সাগর শেখ ও আসলাম মিয়াকে দংশন করেছে রাসেলস ভাইপার, যা স্থানীয়দের ভাষায় চন্দ্রবোড়া নামেও পরিচিত। 

এলাকাবাসী জানান, সাপের উৎপাতে চরাঞ্চলে কাজ করা কষ্টকর হয়ে গেছে। একই অবস্থা দৌলতদিয়া ইউনিয়নের চর করনেশনা, আঙ্কের শেখের পারা, মহিদাপুর চরসহ বেশ কয়েকটি এলাকায়।

তারা বলেন, মাঠ ভরা পাকা ফসল থাকলেও সাপের ভয়ে মাঠে যেতে ভয় পাচ্ছেন। বাম্পার ফসল উৎপাদনকারী এইসব চরাঞ্চলে কৃষি কাজ ব্যহত হচ্ছে মারাত্মকভাবে। যারাও মাঠে যাচ্ছে সব সময় মনে করছে এই বুঝি সাপ এসে কামরে দিয়ে গেলো। পুরো এলাকায় এখন সাপের আতঙ্কে নির্ঘুম রাত কাটে তাদের। 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সরিফুল ইসলাম জানান, বিষধর সাপে কাটলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

তিনি জানান, হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকলেও তা দেওয়ার পরের ব্যবস্থা গ্রহণের কোনো সাপোর্ট নেই। তাই এই ধরণের রোগীকে ফরিদপুরে পাঠানো হচ্ছে। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, উপজেলার নতুন আপদের নাম ‘সাপ’। তাই সাপ থেকে বাঁচতে স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ বিভাগ ও কৃষকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে। কৃষকদের দেওয়া হবে গাম বুট ও হ্যান্ডস গ্লোবস।

গত বছর একই সময়ে রাজবাড়ীর গোয়ালন্দে বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া কামরে মারা গিয়ে ছিল চার কৃষক, আর আহত হয়েছিল অন্তত ১৫ জন।

একাত্তর/এসি
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর