রান্নাঘর থেকে ১৪ বাচ্চাসহ মা গোখরা উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৫:৫৩ পিএম

রাজবাড়ী জেলা শহরের একটি বাড়ির রান্নাঘর থেকে ১৪টি বাচ্চাসহ একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় শহরের শ্রীপুরের মাদ্রাসা এলাকার ওই বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করেন সাপুড়ে মো. লিটন। 

লিটন বলেন, শ্রীপুর লজ্জাতুননেছা কামিল মাদ্রাসার পাশের একটি বাড়িতে কয়েকদিন আগে একটি সাপের খোলস দেখতে পেয়ে তাকে ফোন করেন বাড়ির মালিক। পরে সেখানে গিয়ে রান্নাঘরের পাশে একটি গর্ত দেখে তিনি বুঝতে পারেন ওই ঘরে সাপ আছে। বাড়ির মালিক অনুমতি দিলে তিনিসহ তার সহযোগীরা ঘরের পাকা মেঝে ভেঙে সেখানে থাকা ১৪টি বাচ্চাসহ একটি বিষধর সাপ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, প্রায় ২৫ বছর হলো তিনি এভাবেই সাপ ধরে আসছেন। কেউ ফোন করলেই গিয়ে সাপ ধরেন।  

আরবিএস
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর