দ্বিতীয় দফায় গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৬:২৫ পিএম

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কেউ ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। শনিবার দুই কোটি ৪৫ লাখ বেশি ভোট গণনা শেষে এক কোটি ৪০ লাখ ভোটে এগিয়ে আছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। 

৯৫ লাখ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন খামেনির সমর্থপুষ্ট কট্টরপন্থী সাঈদ জালিলি। তাই, আগামী শুক্রবার এই দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোট।

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন দাঁড়িয়েছে এক জটিল সমীকরণে। কারণ,শনিবারের ফল ঘোষনায় কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট পায়নি, ফলে নির্বাচন গড়াচ্ছে দ্বিতীয় দফায়। 

এদিনের প্রাপ্ত ফলে, সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান এক কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়ে আছেন প্রথম অবস্থানে। আর ৯৫ লাখ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন খামেনি সমর্থিত কট্টরপন্থী সাঈদ জালিলি। 

এখন নিয়ম অনুযায়ী এই দুজনের মধ্যেই আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোট। করণ প্রথম দফার ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসবে সেদিনই হবে পরবর্তী ধাপের ভোট হবে। এরমধ্য দিয়ে রাইসির উত্তরসুরী নির্বাচনে তৈরী নতুন আরেক মঞ্চ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, কোনো প্রার্থীই এককভাবে জয়ের সম্ভাবনা তৈরী করতে পারেনি। এমনকি বেশি আলোচনায় থাকা কট্টরপন্থী নেতা ও সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের ক্বালিবাফ পেয়েছেন মাত্র ৩৩ লাখ ভোট। 

সাঈদ জালিলি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে দিনশেষে প্রথম দফায় সংস্কারপন্থী পেজেশকিয়ানকেই বেশি সমর্থন দিয়েছে ইরানের মানুষ।

এর আগে, স্থানীয় সময় সকাল ৮ টায় শুরু হওয়া ভোট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলার কথা থাকলেও, দুই ঘণ্টা করে দুইদফা সময় বাড়িয়ে ভোট চলে রাত ১০টা পর্যন্ত।

এরপরও এবারের নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৪০ শতাংশের মতো। যা ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানে অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে সবচেয়ে কম ভোটার উপস্থতি। ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার পড়েছিল ৪৮ শতাংশ। 

খামেনির নেতৃত্বে গঠিত কট্টরপন্থী কর্তৃপক্ষ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ছয়জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল। পরে দুজন নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে লড়াই করেছেন চার প্রার্থী। 

তবে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে ইরানের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের কোনো বদল আসার সম্ভাবনা নেই। কারণ, দেশটির প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে।

এআর
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর