পিচের বালু খেয়ে ফেললেন কেন রোহিত?

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৮:০৩ পিএম

শিরোপা জয়ে টিম ইন্ডিয়ার দলপতি রোহিত শর্মার অভিনব উদযাপনের ভিডিও একন রীতিমতো ভাইরাল। এনিয়ে তুমুল চর্চা চলছে ভারতীয় সমর্থকদের মধ্যে। তবে, বেশিরভাগই চ্যাম্পিয়ন রোহিতের পক্ষেই কথা বলছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রোহিত পিচের মাটি খেয়ে শিরোপার উদযাপন করেছেন।

ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়ের রেকর্ড রোহিতের থাকলে টিম ইন্ডিয়ার হয়ে প্রথম কোন শিরোপা কোন শিরোপা জিতলেন। শনিবার বার্বাডোজের কেংসিটন ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সাত রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘ ১১ বছরের শিরোপা খরা দূর করে টিম ইন্ডিয়া।

ফলে এই শিরোপা জয়ের মুহূর্তটি অধিনায়ক রোহিতের কাছে বিশেষ আবেগের ছিলো। ফাইনালের শেষ বল গড়ানোর পরই গোটা মাঠজুড়ে শুরু হয় ভারতের বিজয় উৎসব। টিম ইন্ডিয়ার বেশিরভাগ সদস্য আনন্দে কেঁদেও ফেরেন। এই অশ্রুজল উড়ে যাবার সঙ্গে সঙ্গে উইকেটের দিকে ছুটে যান ক্যাপ্টেন রোহিত।

বিশ্ব চ্যাম্পিয়নশীপের মুর্হূতটি চিরস্মরণীয় রাখতে কন কিছু চিন্তা না করেই সিদ্ধান্ত নিলেন পিচ থেকে কিছু বালি খেয়ে ফেলার। যেমনি ভাবা তেমনি কাজ। পিট থেকে দুই আঙ্গুলের চিপায় পিচের বালি মুখে দিয়ে খেয়েও ফেলেন রোহিত। সেই মুহূর্তে ভিডিওটি এখন নেট দুনিয়ায় চরকির মতো ঘুরছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ান্তা আইসিসি এই বিরল মুহূর্তটির ভিডিও শেয়ার করার পর ভাইরাল হতে শুরু করে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত। তিনি বলেন, এই ফরমেটে এটিই ছিলো আমার শেষ ম্যাচ। তিনি আরও জানান, বিরাট কোহলিও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। রোহিত বলেন, যখন থেকে আমি এই ফরম্যাটে খেলতে শুরু করি তখন থেকেই আমি উপভোগ করেছি। এই ফর্ম্যাটকে বিদায় জানানোর জন্য এর চেয়ে ভালো সময় আর নেই। আমি প্রতিটি মুহূর্ত পছন্দ করেছি। আমি এটাই চেয়েছিলাম- আমি কাপ জিততে চেয়েছিলাম।

রোহিত প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, গত ২০-২৫ বছর ধরে ভারতীয় ক্রিকেটের জন্য তিনি যা করেছেন, এটিই একমাত্র বাকি ছিলো। আমি পুরো দলের পক্ষ থেকে খুব খুশি যে আমরা তার জন্য এটি করতে পেরেছি। জাসপ্রিত বুমরাহ এবং আর্শদীপ সিংয়ের জন্যও রোহিতের বিশেষ প্রশংসা ছিল। তিনি বলেন, আমি খুব ভাগ্যবান যে আমার স্কোয়াডে এরকম খেলোয়াড় আছে, যে খেলোয়াড়রা আমার এবং টিম ইন্ডিয়ার হয়ে খেলছে - সত্যিই, সত্যিই কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ।

রোহিত আরও বলেন, এটা সবচেয়ে বড় সময় হতে পারে। শিখর বলতে কিছু নেই। আমি এটা বলতে পারি। আমি এটাকে কতটা মরিয়া হয়ে জিততে চেয়েছিলাম সেটা আমিই জানি। এত বছরে আমি যত রান করেছি, সেটাই গুরুত্বপূর্ণ, কিন্তু পরিসংখ্যানকে আমি বড় করে দেখি না। সবই ভারতের হয়ে জেতা, ভারতের হয়ে ট্রফি জেতা- সেটার জন্যই আমি সব সময় অপেক্ষায় থাকি।

 

এআরএস
টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের আগে ভারতীয় দলের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা পেটের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতীয় গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এই...
টানা দ্বিতীয়বারের মতো, সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে দেশে ফিরেই, প্রাণঢালা সংবর্ধনা পেলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর...
কিছু দিন আগেই নিজের মাটিতে বাংলাদেশকে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে যেনতেনভাবে হারিয়ে দারুণ ফর্মে থাকা টিম ইন্ডিয়া এবার এমন এক রেকর্ড গড়লো যা দেশটির লাখো কোটি ক্রিকেটপ্রেমীদের কাছে রীতিমতো...
বিরাট কোহলির চতুরতা আর রোহিত শর্মার দুর্দান্ত অধিনায়কত্বে বিশ্ব আসরে ১১ বছরের শিরোপা খরা দূর করলো টিম ইন্ডিয়া। তারকা ভরপুর এই দলটি ৫০ ওভারের বিশ্বকাপ আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও এবার আর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর