শূকর চরাতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৪:০৯ পিএম

নড়াইলে শূকর চরাতে এসে তাঁবুতে অবস্থানকালে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে সদর উপজেলার রামনগরচরে এ ঘটনা ঘটে। এ সময় তাঁবুতে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার কাজিয়ারা গ্রামের রতন মণ্ডল (৫৫), সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মিল্টন রায় ও নন্দ ঢালী। আহত চিত্ত মণ্ডলের বাড়িও একই এলাকায়। তিনি বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানায়, ওই চারজন প্রায় ২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চরাতে বের হয়েছিলেন। গত তিনদিন আগে শূকর চরাতে নড়াইল সদর উপজেলার রামনগরচর এলাকায় আসেন। গতকাল রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাত হলে চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজন গুরুতর আহত হয়ে পড়েছিলেন। 

পরে সকালে স্থানীয়রা দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) সাজেদুর রহমান জানান, তারা শুকর চরাতেন। গভীর রাতে বজ্রসহ বৃষ্টি হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর