দুর্নীতির খবরের জন্য ধন্যবাদ দিলেন মন্ত্রিপরিষদ সচিব

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৫:৩৪ পিএম

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। একইসঙ্গে দুর্নীতির খবরের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী দুর্নীতি প্রসঙ্গে বলেছেন, দুর্নীতি কয়েকজন হাতে গোনা কর্মকর্তা করে, সবাই করে না। সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করে না। কোন জায়গায় দুর্নীতি প্রমাণ হয়েছে, কিন্তু ছেড়ে দেয়া হয়েছে এর কোন ঘটনা দেখাতে পারলে ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি পুলিশ, রাজস্ব কর্মকর্তাসহ সরকারের উচ্চপদস্থ বেশি কিছু কর্মকর্তার দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। এসব খর প্রকাশ হওয়ার দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, সম্পদি জব্দসহ অনুসন্ধান শুরু করেছে। বিদেশযাত্রা নিষেধাজ্ঞাও এসেছে কিছু কর্মকর্তার বিরুদ্ধে। জাতীয় সংসদে এ নিয়ে আলোচনাও করেছেন সরকারি, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা।

মাহবুব হোসেন বলেন, অপরাধে জড়িত কেউ ছাড় পাবে না। যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে যেসব সংবাদ বের হচ্ছে তা নিয়ে ধন্যবাদ জানাচ্ছি তাদের। তবে এর বাইরেও অনেক কর্মকর্তাকে দুর্নীতির জন্য সাজা পেতে হয়, সেটা গণমাধ্যমে আমরা দেই না। তাই সবাই জানে না এর বিষয়ে।

তিনি এসময় আরও জানান, সরকারি প্রকল্প খরচ করে সরকারি কর্মকর্তাদের বিদেশ যাওয়া শতকরা ৯০ ভাগ বন্ধ হয়েছে।

এসময় সচিব বলেন, সবাইকে যত্ন, নজরদারি ও স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।

কেএসএইচ
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র বা অনৈতিক সিন্ডিকেটকে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর