ঋষি সুনাক হারলে কী হবে অভিবাসন নীতির?

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৫:০০ পিএম

আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী নির্বাচন। এবারের নির্বাচনী প্রচারে অভিবাসী প্রত্যাশী ভাগ্য নির্ধারণের বিষয়টি। কারণ, এরইমধ্য ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বিতর্কিত রুয়ান্ডা বিল পাস করে এ বাবদ খরচ করে ফেলেছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা। 

এই অর্থ খরচ করা হয়েছে রুয়ান্ডার অর্থনৈতিক উন্নয়নের জন্য। এর মধ্যে অভিবাসী স্থানান্তর প্রকল্পের অর্থও রয়েছে। তবে প্রধানমন্ত্রী সুনাকের প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি জানিয়েছে, তারা ক্ষমতায় এলে নীতিটি বাতিল করবে।

নির্বাচিত হলে এই পরিকল্পনা বাদ দিয়ে একটি নতুন সীমান্ত নিরাপত্তা কমান্ড প্রতিষ্ঠার কথা বলেছে লেবার পার্টি। এর সাহায্যে ছোট নৌকায় চ্যানেল পার হতে আশ্রয়প্রার্থীদের সহায়তা দেয়া মানবপাচার চক্রকে ভেঙে দেয়ার উদ্যোগ নেয়া হবে।

লেবার পার্টির অভিবাসন বিষয়ক ছায়ামন্ত্রী স্টিফেন কিনোক বলেছেন, ঋষি সুনাকের রুয়ান্ডা নীতি ইতিহাসের সবচেয়ে অযৌক্তিক এবং অপচয় করা স্বরাষ্ট্র নীতিগুলোর মধ্যে একটি হিসেবে লিপিবদ্ধ থাকবে। এটি ব্রিটিশ করদাতাদের জন্য অপমানজনক। কারণ এর মাধ্যমে অভিবাসীদের ঢল সামলানো যাবে না। 

তবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বলছে, নির্বাচনে তারা জয়ী হলে আশ্রয়প্রার্থীদের নিয়ে রুয়ান্ডার উদ্দেশে প্রথম ফ্লাইটটি উড়াল দেবে আগামী ২৪ জুলাই।

ঋষি সুনাক (বাঁয়ে) এবং লেবার পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী কিয়ের স্টারমার।

২০২৩-২৪ অর্থবছরে এপ্রিলের মধ্যেই রুয়ান্ডার অর্থনৈতিক সংস্কারের জন্য প্রায় চার হাজার কোটি টাকা দেয়া হয়েছে। এই অর্থের পুরোটাই অফেরতযোগ্য।

পরিকল্পনা বাতিল হলে আরও কিছু খাতের অর্থও ক্ষতির খাতায় যোগ হবে। এর মধ্যে রয়েছে রুয়ান্ডার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আইনি ফি বাবদ প্রায় ৩৫ কোটি টাকা, প্রকল্পে কর্মরত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনবলের জন্য প্রায় ৩০ কোটি টাকা।

এছাড়া ২০২২ সালের এপ্রিলে চুক্তিটির ঘোষণার পর থেকে তিনজন স্বরাষ্ট্র সচিবের রুয়ান্ডা যাতায়াতের জন্য খরচ হয়েছে ছয় কোটিরও বেশি। রুয়ান্ডায় পাঠানোর উদ্দেশ্যে শতাধিক আশ্রয়প্রার্থীকে গ্রেপ্তার ও আটক করার জন্য খরচ হয়েছে আনুমানিক সাড়ে সাত কোটি টাকা।

গ্রেপ্তার ও আটক এসব আশ্রয়প্রার্থীকে আবার ছেড়ে দেয়া হয়েছে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে কেউ কেউ বেআইনিভাবে আটকের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণও দাবি করেছেন। তাদের জামিন শুনানির জন্যেও সরকারের বড় অংকের অর্থ খরচ হয়েছে।

এছাড়া রুয়ান্ডার কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং রুয়ান্ডা থেকে অসহায় শরণার্থীদের যুক্তরাজ্যে পুনর্বাসনের মতো খাতে অর্থ খরচ হয়েছে।

কনজারভেটিভরা নির্বাচনে না জিতলে অফেরতযোগ্য এই হাজার হাজার কোটি টাকার কী হবে, তা স্পষ্ট নয়। এ বিষয়ে জানতে চাইলেও দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো উত্তর পাওয়া যায়নি।

আরবিএস
আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা বা গ্রিন কার্ডপ্রত্যাশী বিদেশি নাগরিকদের জন্য বড় ধাক্কা দিয়ে নতুন এক অভিবাসন নীতি জারি করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও ইমিগ্রেশন পরিষেবা...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
চলমান সংঘাতের মাঝেই পশ্চিমা বিশ্বের দুই প্রধান শক্তি যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা (এসভিআর)। মঙ্গলবার এসভিআর-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে,...
গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় এবার ডেনমার্ক, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর