হামাসের মুহুর্মুহু রকেট হামলায় কাঁপছে ইসরাইল

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৩:৫৭ পিএম

গাজা থেকে ইসরাইলের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। অনেক এলাকা থেকে পালিয়েছে বাসিন্দারা। 

সোমবার গাজা উপত্যকা থেকে ইসরাইলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল।

ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সোমবার গাজা থেকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত সাত মাসের মধ্য গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

অন্যদিকে, ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরাইলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা।

বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইসরাইলি ফোন নম্বরগুলো থেকে তারা বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু ক্ষুদেবার্তা পেয়েছেন। 

কেউ কেউ বলেছেন, এর অর্থ হতে পারে ইসরাইলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে। যদিও কয়েক সপ্তাহ আগে এলাকাটি হামাসের হামলার শিকার হয়।

অন্যদিকে, সোমবার ইসরাইলি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সোমবার তুলকারম শহরে ইসরাইলি বাহিনীর অভিযানে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। একই এলাকায় একদিন আগে ইসরাইলি হামলায় ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হন।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার কিছু এলাকা থেকে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা ইসরাইলি বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে। দখলদার ইসরাইলি সেনাবাহিনী কয়েক মাস আগেই সেসব এলাকা ত্যাগ করেছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর