ঘরের মেঝেতে গোখরার ৮৮টি বাচ্চা ও ডিম!

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৮:৫৮ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে পরিত্যক্ত ঘরের মেঝে খুঁড়ে ৮৮টি বিষধর গোখরা সাপের বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার লিটন সরকার নামের এক সাপুড়ে সাপের বাচ্চাগুলো উদ্ধার করেন। এর আগে বুধবার উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আরিফ শেখের পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ করেন।

ভুক্তভোগী পরিবার গত কয়েকদিন ধরেই বাড়িতে বিষধর সাপের আনাগোনা লক্ষ্য করছিলেন।

বৃহস্পতিবার বিকেলে সাপুড়ে লিটন সরকারে উপজেলার উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের ওই বাড়িতে গিয়ে মেঝে খুঁড়ে ৪৪টি সাপের বাচ্চা ও ৪৪টি ডিম উদ্ধার করেন। পরে সেগুলোকে একটি মাটির পাত্রে রাখা হয়।

মা সাপটি ধরা না পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় সাপের বাচ্চা ও ডিমগুলোকে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান, সাপুড়ে লিটন।

একাত্তর/আরএ
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর